সর্বকালের সেরা তালিকার শীর্ষে মেসি

May 20, 2025 - 23:29
May 20, 2025 - 23:54
 0  28
সর্বকালের সেরা তালিকার শীর্ষে মেসি

ক্রীড়া ডেস্ক 

সর্বকালের সেরা ফুটবলারের তালিকায় স্থান পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বিতর্কে সবসময়ই লড়াইটা চলে দুই কিংবদন্তি পেলে ও দিয়েগো ম্যারাডোনার মধ্যে, তবে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিক্স (আইএফএফএইচএস) তাদের ওপরে স্থান দিয়েছে আর্জেন্টাইন এ মহাতারকাকে। জার্মান সংস্থাটি সর্বকালের সেরা ফুটবলারের একটি তালিকা প্রকাশ করেছে। 

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত আইএফএফএইচএস এই তালিকা তৈরি করেছে খেলোয়াড়দের ব্যক্তিগত ও দলীয় পরিসংখ্যানের ভিত্তিতে। দলীয়ভাবে মেসি এখন পর্যন্ত সর্বোচ্চ ৪৬টি শিরোপা জিতেছেন। আর ব্যক্তিগতভাবে তার ঝুলিতে রয়েছে অসংখ্য অর্জন। এর মধ্যে রয়েছে রেকর্ড আটটি ব্যালন ডি’অর। আলবিলেস্তেদের ২০২২ বিশ্বকাপে জেতানো মেসি ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপাজয়ী খেলোয়াড়। তিনি বার্সেলোনার হয়ে ৩৫, পিএসজির হয়ে ৩, ইন্টার মায়ামির হয়ে ২ ও আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপসহ (২০২২) ৬টি শিরোপা জিতেছেন।

এভাবে দলীয় ও ব্যক্তিগত অর্জনকে মানদণ্ড ধরে সর্বকালের সেরা ১০ জনের এই তালিকা দাঁড় করিয়েছে আইএফএফএইচএস। যেখানে দ্বিতীয় স্থানে আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে তিনি ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ আসরে তিনটি বিশ্বকাপ জিতেছেন। তার সঙ্গে সর্বকালের সেরা লড়াইয়ে ফুটবলভক্তদের পছন্দের প্রতিযোগী ছিলেন ম্যারাডোনার। মেসির মতো তার এই স্বদেশিও জিতেছেন একটি বিশ্বকাপ। ১৯৮৬ আসরে জয়ের পর হেরেছেন ১৯৯০ আসরে। তাকে তালিকার তিনে রেখেছে জার্মান সংস্থাটি।

দীর্ঘ সময় ধরে মেসির চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে ফুটবল মাঠে ঝলক দেখানো ক্রিশ্চিয়ানো রোনালদোকে চতুর্থ অবস্থানে রেখেছে আইএফএফএইচএস। ফুটবল ইতিহাসের সর্বোচ্চ এই গোলদাতা (এখন পর্যন্ত ৯৩৫টি) এখনও বিশ্বকাপ জয়ের স্বাদ পাননি। জিতেছেন ২০২৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। এই তালিকায় পাঁচ থেকে যথাক্রমে সেরা ১০ এ আছেন– নেদারল্যান্ডসের জোহান ক্রুইফ, ব্রাজিলের রোনালদো নাজারিও, ফ্রান্সের জিনেদিন জিদান, জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, আর্জেন্টিনার আলফ্রেদো ডি স্টেফানো ও ব্রাজিলের রোনালদিনহো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।