সরকারি অনুদানের টাকায় ঈদের সিনেমায় নাজিফা তুষি

May 12, 2025 - 05:46
 0  24
সরকারি অনুদানের টাকায় ঈদের সিনেমায় নাজিফা তুষি

বিনোদন রিপোর্ট
প্রথম সিনেমা আইসক্রিম দিয়ে অতটা সাফল্য পাননি অভিনেত্রী নাজিফা তুষি।তাই দীর্ঘদিন ছিলেন বড় পর্দা থেকে দূরে। দীর্ঘ বিরতির পর ২০২২ সালে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ দিয়ে চমকে দেন তুষি। এরপর আবার অন্তরালে।


হাওয়ার সাফল্যের দুই বছর পর গত অক্টোবরে জানা যায়, সুমনের আরও একটি সিনেমায় অভিনয় করছেন তুষি। এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি ‘রইদ’ নামের ওই সিনেমার। এর আগেই জানা গেল, সরকারি অনুদানের ‘সখী রঙ্গমালা’ সিনেমায় যুক্ত হয়েছেন তুষি। এটিই তাঁর প্রথম অনুদানের সিনেমা।

কথাসাহিত্যিক শাহীন আখতারের ‘সখী রঙ্গমালা’ উপন্যাস অবলম্বনে একই নামে নির্মিত হচ্ছে সিনেমাটি। ২০২৩-২৪ সালে সরকারি অনুদান পাওয়া সিনেমাটি বানাচ্ছেন এন রাশেদ চৌধুরী। এর আগে সরকারি অনুদানে এই নির্মাতা বানিয়েছেন ‘চন্দ্রাবতী কথা’।


অষ্টাদশ শতকের নোয়াখালীর এক জমিদার পরিবারের কাহিনি উঠে এসেছে সখী রঙ্গমালায়। এতে রঙ্গমালা চরিত্রে দেখা যাবে নাজিফা তুষিকে। ইতিমধ্যে শেষ করেছেন প্রথম লটের শুটিং।

নতুন সিনেমা নিয়ে তুষি বলেন, ‘এ রকম ঐতিহাসিক গল্পের উল্লেখযোগ্য একটি চরিত্র হতে পারাটা আনন্দের। প্রায় দুই শ বছর আগের গল্প নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। চিত্রনাট্য পড়ার পর মনে হয়েছিল, কাজটা আমার করা উচিত।

===========০০==========

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow