শুটিং সেটে গুরুতর আহত শাহরুখ খান

Jul 19, 2025 - 17:22
Sep 4, 2026 - 02:38
 0  22
শুটিং সেটে গুরুতর আহত শাহরুখ খান

বিনোদন ডেস্ক

বলিউড কিং শাহরুখ খান  তার আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিং চলাকালীন সময়ে গুরুত্বর আহত হয়েছেন। মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে একটি ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল। সেখানেই স্টান্ট পারফর্ম করতে গিয়েই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কিং খানের আঘাত এতটাই গুরুতর যে আগামী অন্তত দু’মাস ক্যামেরার সামনে ফিরতে পারবেন না তিনি। প্রাথমিকভাবে ঠিক কীভাবে আঘাত লাগল, তা নিয়ে নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি। তবে শোনা যাচ্ছে, চোট গুরুতর হওয়ায় দ্রুত চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছে শাহরুখ ও তার পুরো টিম। বলা হচ্ছে, শরীরের পেশিতে আঘাত লেগেছে, তবে বিস্তারিতভাবে কিছু জানাতে নারাজ প্রযোজক সংস্থা।

‘কিং’ নিয়ে ইতোমধ্যেই দর্শকের মধ্যে প্রবল উত্তেজনা। মেগাবাজেট এই ছবির তারকাবহুল কাস্টিং নিয়েও গুঞ্জনের শেষ নেই। খবর, ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, আরশাদ ওয়ারসি, এমনকি অনিল কাপুরকেও। কিছুদিন আগে ট্যাটু আর পেশির ছবি শেয়ার করে অনুরাগীদের তাক লাগিয়ে দিয়েছিলেন কিং খান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।