পপি নায়িকা না হলে তার স্বামীও তাকে বিয়ে করত না: ওমর সানী

May 25, 2025 - 14:49
Jul 7, 2026 - 18:20
 0  13
পপি নায়িকা না হলে তার স্বামীও তাকে বিয়ে করত না: ওমর সানী

একসময়ের ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি দীর্ঘদিন সিনেমা থেকে বিরত রয়েছেন। একাধিক জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী কয়েক বছর ধরে হঠাৎ করেই নিজেকে আড়াল করে রাখেন। সম্প্রতি পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা হওয়ায় প্রকাশ্যে আসেন তিনি।
এদিকে সামাজিক মাধ্যমে পপির একটি মন্তব্য বেশ ঘুরপাক খাচ্ছে। যেখানে তিনি মন্তব্য করে বলেছেন—চলচ্চিত্র করার কারণে তার অনেক বদনাম হয়েছে। তাই এখন চলচ্চিত্রকে বিদায় জানিয়ে স্বামী, সন্তান ও সংসার নিয়েই থাকতে চান পপি।
পপি কি হাজার হাজার কোটি টাকার মালিকের মেয়ে নাকি যে, সিনেমা নিয়ে এসব কথা বলবে। পপি নায়িকা না হলে তাকে কে চিনত? তার স্বামীও তাকে বিয়ে করত না। তিনি বলেন, ওই মন্তব্য করে সিনেমাকে ছোট করেছে। আমি বলব, তাকে এসব আবেগী ও ফাজলামো কথা না বলতে। ওর জন্য সবসময় ভালোবাসা থাকবে। 
অভিনেতা ওমর সানী
অভিনেত্রীর এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সময়ের আলোচিত অভিনেতা ওমর সানী। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, পপি যদি এ মন্তব্য করে থাকে, তাহলে আমি তাকে স্টুপিড বলব। 
ওমর সানী বলেন, আমি ওর দুলাভাই, আমার ওকে শাসন করার অধিকার আছে। সে এভাবে যদি বলে থাকে, তাহলে আমি বলব— সে অবশ্যই নিজেকে ছোট করেছে।
'কুলি'খ্যাত এ অভিনেতা বলেন, পপি কি হাজার হাজার কোটি টাকার মালিকের মেয়ে নাকি যে, সিনেমা নিয়ে এসব কথা বলবে। পপি নায়িকা না হলে তাকে কে চিনত? তার স্বামীও তাকে বিয়ে করত না। তিনি বলেন, ওই মন্তব্য করে সিনেমাকে ছোট করেছে। আমি বলব, তাকে এসব আবেগী ও ফাজলামো কথা না বলতে। ওর জন্য সবসময় ভালোবাসা থাকবে। 
ওমর সানী আরও বলেন, আর হ্যাঁ, সুসময় না হোক খারাপ সময় আমাকে ডাকলে অবশ্যই তার পাশে আমাকে পাবে সে। 
উল্লেখ্য, ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে ঢালিউডে পা রাখেন পপি। কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘কুলি’। তার বিপরীতে অভিনয় করেছিলেন ওমর সানী। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি পপিকে। এ সিনেমাটি সেই সময়ে ৭ কোটি টাকা ব্যবসা করে মাইলফলক অর্জন করে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।