শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত অর্থ নির্ধারিত খাতে ব্যয় করার নির্দেশ

Sep 29, 2026 - 14:57
Sep 29, 2026 - 18:13
 0  3
শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত অর্থ নির্ধারিত খাতে ব্যয় করার নির্দেশ
ছবি সংগৃহীত

শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ নির্ধারিত খাত পরিবর্তন করে অন্য খাতে ব্যয় না করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মাউশির উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) শামীম আল মামুনের স্বাক্ষর করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের ১৩ সেপ্টেম্বরের নির্দেশনার আলোকে ভবিষ্যতে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ এক খাত থেকে অন্য খাতে পরিবর্তন করে ব্যয় করা যাবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

মাউশির এই চিঠি দেশের সব সরকারি কলেজের অধ্যক্ষ এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে পাঠানো হয়েছে। এছাড়া শিক্ষা অডিট অধিদপ্তরের মহাপরিচালক এবং সংশ্লিষ্ট অডিট কর্মকর্তাকেও চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।

মাউশির চিঠিতে শিক্ষা মন্ত্রণালয়ের ১৩ সেপ্টেম্বরের একটি নির্দেশনার উল্লেখ করে বলা হয়, ওই নির্দেশনার আলোকে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ ব্যয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট খাতের বিধান অনুসরণ করতে হবে। কোনো খাতের অর্থ অন্য খাতে ব্যয় না করার বিষয়টি নিশ্চিত করতেই প্রতিষ্ঠানগুলোকে এ সতর্কতা দেওয়া হয়েছে।সূত্র: ঢাকা পোস্ট

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

গবেষণা Vision: বাংলা ভাষায় গবেষণা, ডেটা জার্নালিজম, জননীতি বিশ্লেষণ এবং জনবুদ্ধিমত্তা (Public Intelligence)-এর সবচেয়ে নির্ভরযোগ্য Media-Based Think Tank হওয়া; যা সরকার, গবেষক, বিশ্ববিদ্যালয়, উন্নয়ন অংশীদার, ব্যবসা প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের জন্য একটি শীর্ষস্থানীয় জ্ঞানভান্ডার ও নীতিগত রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: গবেষণা, ডেটা, জরিপ, নীতি বিশ্লেষণ, প্রমাণভিত্তিক সাংবাদিকতা এবং বহুমাত্রিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে নির্ভরযোগ্য জ্ঞান উৎপাদন করা; যাতে জটিল জাতীয় ও বৈশ্বিক বিষয়গুলোকে গভীরভাবে বোঝা যায় এবং তথ্যসমৃদ্ধ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা যায়।