শেকৃবির দ্বিতীয় সমাবর্তনের বিজ্ঞপ্তি প্রকাশ, নিবন্ধন অনলাইনে

Oct 30, 2026 - 11:35
Oct 30, 2026 - 11:36
 0  1
শেকৃবির দ্বিতীয় সমাবর্তনের বিজ্ঞপ্তি প্রকাশ, নিবন্ধন অনলাইনে

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ৬ ফেব্রুয়ারি । সমাবর্তনে অংশগ্রহণের জন্য সাবেক শিক্ষার্থীদের অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধন ও অংশগ্রহণের বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সমাবর্তনে অংশগ্রহণের জন্য যোগ্য শিক্ষার্থীদের convocation.sau.edu.bd ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধন করতে হবে। ওয়েবসাইটে ‘Eligibility Check’ অপশনে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিজের যোগ্যতা যাচাই করতে হবে। যোগ্যতা নিশ্চিত হওয়ার পর ‘Register’ বাটনে ক্লিক করে নিবন্ধন ফরম পূরণ করতে হবে।

নিবন্ধনের সময় শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও নির্ধারিত কাগজপত্র আপলোড করতে হবে। এ ছাড়া পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদ অথবা বিশ্ববিদ্যালয় কর্তৃক ইস্যু করা প্রভিশনাল সার্টিফিকেটের তথ্য দিতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে কনভোকেশন রেজিস্ট্রেশন কার্ডের জন্য নিজের ই-মেইল ঠিকানা প্রদান করতে হবে।

সব তথ্য পূরণ করার পর ‘Pay Now’ অপশনে ক্লিক করে অনলাইনে নিবন্ধন ফি পরিশোধ করতে হবে। বিকাশ, নগদ, রকেটসহ নির্ধারিত পেমেন্ট মাধ্যম ব্যবহার করে ফি দেওয়া যাবে। অনলাইন পেমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য অতিরিক্ত চার্জ শিক্ষার্থীকে বহন করতে হবে।

সমাবর্তন-সংক্রান্ত বিস্তারিত তথ্য, নিবন্ধন পদ্ধতি ও প্রয়োজনীয় নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশিত ‘Registration Flowchart’ এবং ‘Frequently Asked Question (FAQ)’ অপশন থেকে জানা যাবে। এ ছাড়া ওয়েবসাইটের ‘Help Desk’-এর মাধ্যমেও প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে।

এর আগে, গত ১৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আচার্য মীর্জা ফখরুল ইসলাম আলমগীর শেকৃবির দ্বিতীয় সমাবর্তনে সম্মতি জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন হয়েছিল ২০১৫ সালের ১৬ নভেম্বর। এটি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার পর প্রথম সমাবর্তন ছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

গবেষণা Vision: বাংলা ভাষায় গবেষণা, ডেটা জার্নালিজম, জননীতি বিশ্লেষণ এবং জনবুদ্ধিমত্তা (Public Intelligence)-এর সবচেয়ে নির্ভরযোগ্য Media-Based Think Tank হওয়া; যা সরকার, গবেষক, বিশ্ববিদ্যালয়, উন্নয়ন অংশীদার, ব্যবসা প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের জন্য একটি শীর্ষস্থানীয় জ্ঞানভান্ডার ও নীতিগত রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: গবেষণা, ডেটা, জরিপ, নীতি বিশ্লেষণ, প্রমাণভিত্তিক সাংবাদিকতা এবং বহুমাত্রিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে নির্ভরযোগ্য জ্ঞান উৎপাদন করা; যাতে জটিল জাতীয় ও বৈশ্বিক বিষয়গুলোকে গভীরভাবে বোঝা যায় এবং তথ্যসমৃদ্ধ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা যায়।