শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ২৪ সেপ্টেম্বর পরিবর্তে ২৩ সেপ্টেম্বর

Sep 22, 2026 - 12:01
Sep 22, 2026 - 13:27
 0  6
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ২৪ সেপ্টেম্বর পরিবর্তে ২৩ সেপ্টেম্বর

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির তারিখ বুধবার (২৩ সেপ্টেম্বর) নির্ধারণ করা হয়েছে। পরদিন বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যথারীতি নিয়মিত শ্রেণি কার্যক্রম চলবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা আংশিক সংশোধন করা হয়েছে। সংশোধিত তালিকা অনুযায়ী, ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটির তারিখ ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হলো।

এর আগে মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকায় ২৪ সেপ্টেম্বর ছুটি উল্লেখ করা হয়েছিল। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে দিবসটি ২৩ সেপ্টেম্বর পড়ায় ছুটির তারিখে এই সমন্বয় আনা হয়েছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর বুধবার ছুটির পর ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সব শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীকে প্রাতিষ্ঠানিক কার্যক্রমে অংশ নিতে হবে। তবে পরদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কোনো প্রতিষ্ঠান চাইলে প্রধানের সংরক্ষিত ছুটি ব্যবহার করে বৃহস্পতিবারও ছুটি ঘোষণা করতে পারে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা টানা চার দিনের ছুটি পাবেন।

দেশের সব সরকারি ও বেসরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এ ছুটির আওতাভুক্ত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ফিচার Vision: বাংলা ভাষায় গভীর অনুসন্ধান, দীর্ঘ আকারের সাংবাদিকতা, মানবিক গল্প এবং বিশ্লেষণধর্মী বর্ণনামূলক প্রতিবেদনের সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য Narrative Journalism Platform হওয়া; যা সময়, সমাজ এবং মানুষের পরিবর্তনের একটি স্থায়ী জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: সমসাময়িক ঘটনা, ব্যক্তি, সমাজ, সংস্কৃতি, ধারণা এবং পরিবর্তনকে গভীর গবেষণা, অনুসন্ধান, সাক্ষাৎকার, তথ্য, ইতিহাস এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে উপস্থাপন করা; যাতে পাঠক কেবল ঘটনা জানতে না পারেন, বরং সেই ঘটনার মানবিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্যও উপলব্ধি করতে পারেন।