যমুনা গ্রুপে চাকরি, বেতন ছাড়াও আছে বিভিন্ন সুবিধা

Oct 6, 2026 - 11:57
Oct 6, 2026 - 11:57
 0  2
যমুনা গ্রুপে চাকরি, বেতন ছাড়াও আছে বিভিন্ন সুবিধা

চাকরির বাজারে অভিজ্ঞ প্রার্থীদের জন্য নতুন সুযোগ নিয়ে এসেছে যমুনা গ্রুপ। স্টোর বিভাগে ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। বেতনের পাশাপাশি থাকছে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা।

কোন পদে নিয়োগ

যমুনা গ্রুপের ম্যানেজার, স্টোর পদে জনবল নিয়োগ দেওয়া হবে। পদটি পূর্ণকালীন এবং কর্মস্থল হবে গাজীপুরের কাশিমপুরে।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে বিবিএস।

অন্যান্য যোগ্যতা

ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ওয়্যারহাউস ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন বা ইআরপি (ERP) সিস্টেমে পেশাগত প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি গার্মেন্টস উৎপাদনে যথেষ্ট অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে কোনো স্বনামধন্য রপ্তানিমুখী আরএমজি (RMG) কারখানায় কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

তে র সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স ও অন্যান্য তথ্য

চাকরির ধরন: পূর্ণকালীন

কর্মক্ষেত্র: স্টোর

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর

কর্মস্থল: কাশিমপুর, গাজীপুর

বেতন ও সুযোগ-সুবিধা

এ পদে বেতন নির্ধারণ করা হবে শিল্পের মানদণ্ড ও প্রার্থীর অভিজ্ঞতার ভিত্তিতে। নির্বাচিত প্রার্থী বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত ভালোভাবে মিলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদন শুরু: ৫ অক্টোবর ২০২৬

আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৬

গার্মেন্টস ও স্টোর ব্যবস্থাপনায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন চাকরিপ্রার্থীদের জন্য যমুনা গ্রুপের এই নিয়োগ হতে পারে ক্যারিয়ার এগিয়ে নেওয়ার একটি সুযোগ। তবে আবেদন করার আগে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত ভালোভাবে মিলিয়ে নেওয়া জরুরি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ফিচার Vision: বাংলা ভাষায় গভীর অনুসন্ধান, দীর্ঘ আকারের সাংবাদিকতা, মানবিক গল্প এবং বিশ্লেষণধর্মী বর্ণনামূলক প্রতিবেদনের সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য Narrative Journalism Platform হওয়া; যা সময়, সমাজ এবং মানুষের পরিবর্তনের একটি স্থায়ী জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: সমসাময়িক ঘটনা, ব্যক্তি, সমাজ, সংস্কৃতি, ধারণা এবং পরিবর্তনকে গভীর গবেষণা, অনুসন্ধান, সাক্ষাৎকার, তথ্য, ইতিহাস এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে উপস্থাপন করা; যাতে পাঠক কেবল ঘটনা জানতে না পারেন, বরং সেই ঘটনার মানবিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্যও উপলব্ধি করতে পারেন।