রাবিতে ১০ লাখ টাকার অনুদান দিলেন ভূমিমন্ত্রী

Jul 14, 2026 - 23:23
Jul 14, 2026 - 23:23
 0  9
রাবিতে ১০ লাখ টাকার অনুদান দিলেন ভূমিমন্ত্রী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শীর্ষ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে ১০ লাখ টাকা অনুদান দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।

সোমবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য  মন্ত্রীর পক্ষে তাঁর সহধর্মিণী অধ্যক্ষ সালমা শাহাদাত উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন।

 এ অর্থ দিয়ে একটি ট্রাস্ট ফান্ড গঠন করে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের অনুরোধ জানান অধ্যক্ষ সালমা শাহাদাত।

চেক গ্রহণ শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম এ মহৎ উদ্যোগের জন্য ভূমিমন্ত্রীর পরিবারকে ধন্যবাদ জানান। এবং তিনি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অধ্যক্ষ সালমা শাহাদাতের হাতে একটি স্মারক উপহার তুলে দেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস. এম. কামরুজ্জামান বলেন, ‘এই অর্থ শুধুমাত্র একটি নির্দিষ্ট খাতে ব্যয় করা হবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি বা অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে আমরা একটি নীতিমালা প্রণয়ন করব।’

গত ৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু তাঁর মরহুম পিতা ফজলার রহমানের স্মরণে একটি বৃত্তি চালুর জন্য ১০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ফিচার Vision: বাংলা ভাষায় গভীর অনুসন্ধান, দীর্ঘ আকারের সাংবাদিকতা, মানবিক গল্প এবং বিশ্লেষণধর্মী বর্ণনামূলক প্রতিবেদনের সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য Narrative Journalism Platform হওয়া; যা সময়, সমাজ এবং মানুষের পরিবর্তনের একটি স্থায়ী জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: সমসাময়িক ঘটনা, ব্যক্তি, সমাজ, সংস্কৃতি, ধারণা এবং পরিবর্তনকে গভীর গবেষণা, অনুসন্ধান, সাক্ষাৎকার, তথ্য, ইতিহাস এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে উপস্থাপন করা; যাতে পাঠক কেবল ঘটনা জানতে না পারেন, বরং সেই ঘটনার মানবিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্যও উপলব্ধি করতে পারেন।