মাদকের টাকার জেরে সন্তানের সামনে স্ত্রী হত্যা

Jul 14, 2026 - 23:17
Jul 14, 2026 - 23:17
 0  15
মাদকের টাকার জেরে সন্তানের সামনে স্ত্রী হত্যা

গাজীপুরের শ্রীপুরে মাদকের টাকা দিতে অস্বীকার করায় সন্তানের সামনে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছেন স্বামী ছায়েদুল ইসলাম (৪০)। অভিযুক্ত ছায়েদুল ইসলাম ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার গীর্দাপাড়া গ্রামের বাসিন্দা এবং নিহত নাসিমা আক্তার নেত্রকোনা জেলার পূর্বধলা থানার বনপাড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে।

মঙ্গলবার (১৪ জুলাই) কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান র‍্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নেয়ামুল হালিম চৌধুরী।

তিনি জানান, সোমবার (১৩ জুলাই) ভোর রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মাদকসেবী ছায়েদুল স্ত্রী পোশাক শ্রমিক নাসিমা আক্তারের কাছে মাদক সেবনের জন্য ৩০০০ টাকা চায়। কিন্তু ভুক্তভোগী টাকা দিতে অস্বীকার করলে এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ছায়েদুল নাসিমাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় তাদের ৮ বছরের মেয়ে সামিয়া এবং ০৫ বছরের ছেলে জিসানের সামনেই নাসিমার মৃত্যু হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করেছে আসামি।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই গাজিপুরের ভোগড়া বাইপাস থেকে আসামীকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছায়েদুল ইসলামের বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, তার বিরুদ্ধে পূর্বের কোনো মামলার রেকর্ড নেই। তবে মাদকাসক্ত ছিলেন। স্ত্রীর কাছ থেকে টাকা নিয়ে মাদক গ্রহণ করতেন ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাংলাদেশ ভিশন: বাংলাদেশ রাষ্ট্র, সরকার, উন্নয়ন, নীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জাতীয় রূপান্তর সম্পর্কে বাংলা ভাষার সর্বাধিক বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বাংলাদেশের নির্ভরযোগ্য রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের রাষ্ট্রনীতি, শাসনব্যবস্থা, জননীতি, জাতীয় উন্নয়ন, মেগা প্রকল্প এবং সমসাময়িক জাতীয় ইস্যুসমূহকে তথ্য-যাচাই, গবেষণা, ডেটা বিশ্লেষণ এবং প্রেক্ষাপটসমৃদ্ধ সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা শুধু "কি ঘটেছে" নয়, বরং "কেন ঘটেছে", "এর প্রভাব কী" এবং "এর ভবিষ্যৎ তাৎপর্য কী"—তা বুঝতে পারেন।