রাজধানীর মিরপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী খলিলুর রহমান বাবু ওরফে কারেন্ট বাবুকে গ্রেফতার করেছে রূপনগর থানা পুলিশ। রূপনগরের টিনশেড বস্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে রূপনগর থানা পুলিশের একটি বিশেষ অভিযানে এই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ মোট পাঁচটি মামলা রয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
রূপনগর থানার অফিসার ইনচার্জ নোমান হোসেন জানান, গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।
ন্যাশনাল
ভিশন: বাংলাদেশের জাতীয় জনজীবন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সরকারি কার্যক্রম এবং নাগরিক বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, জবাবদিহিমূলক ও জনস্বার্থভিত্তিক সংবাদ ও জ্ঞানকেন্দ্র হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক এবং গণমাধ্যমের জন্য জাতীয় ঘটনাপ্রবাহের প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে।
মিশন: রাজধানী, মন্ত্রণালয়, সংসদ, আদালত, নির্বাচন, জনসেবা এবং নাগরিক জীবনের প্রতিদিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলি দ্রুত, নির্ভুল, প্রেক্ষাপটসমৃদ্ধ এবং ভারসাম্যপূর্ণভাবে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা রাষ্ট্রের কার্যক্রম, সরকারি সিদ্ধান্ত এবং সেগুলোর বাস্তব প্রভাব সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারেন।