যুবলীগ নেতা সোবহান কাজী ৫ দিনের রিমান্ডে

Aug 5, 2026 - 22:58
 0  8
যুবলীগ নেতা সোবহান কাজী ৫ দিনের রিমান্ডে

জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা একটি হত্যা মামলায় উত্তরা থানা যুবলীগের সহসভাপতি ও ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক আব্দুস সোবহান কাজীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৫ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা ওয়ারী বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) মৃত্যুঞ্জয় পণ্ডিত মিঠুন আসামিকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে আল আমিন খলিফা  নিহত হন এবং আরো অনেকে আহত হন। এ ঘটনায় আদালতের নির্দেশে উত্তরা পশ্চিম থানায় নিয়মিত মামলা করা হয়।

তদন্ত কর্মকর্তার দাবি, জিজ্ঞাসাবাদে আসামি মামলার ঘটনার বিষয়ে এবং পলাতক কয়েকজন আসামি সম্পর্কে কিছু তথ্য দিয়েছেন। তবে তাদের সঠিক পরিচয় দিতে না পারায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এছাড়া আসামির পূর্ণাঙ্গ নাম-ঠিকানা যাচাই এবং মামলার অন্যান্য পলাতক ও অজ্ঞাতনামা আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

এর আগে গত ৪ আগস্ট রাতে বনানী থানার স্টেশন অফিসার্স মেস-সংলগ্ন স্বর্ণলতা ভবনের একটি ফ্ল্যাট থেকে আব্দুস সোবহান কাজীকে গ্রেপ্তার করা হয়।এ সময় তার হেফাজত থেকে একটি টয়োটা হ্যারিয়ার গাড়ি, দুটি আইফোন এবং তার নামে ইস্যু করা পাঁচটি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাংলাদেশ ভিশন: বাংলাদেশ রাষ্ট্র, সরকার, উন্নয়ন, নীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জাতীয় রূপান্তর সম্পর্কে বাংলা ভাষার সর্বাধিক বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বাংলাদেশের নির্ভরযোগ্য রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের রাষ্ট্রনীতি, শাসনব্যবস্থা, জননীতি, জাতীয় উন্নয়ন, মেগা প্রকল্প এবং সমসাময়িক জাতীয় ইস্যুসমূহকে তথ্য-যাচাই, গবেষণা, ডেটা বিশ্লেষণ এবং প্রেক্ষাপটসমৃদ্ধ সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা শুধু "কি ঘটেছে" নয়, বরং "কেন ঘটেছে", "এর প্রভাব কী" এবং "এর ভবিষ্যৎ তাৎপর্য কী"—তা বুঝতে পারেন।