মেড ইন পাকিস্তান প্রদর্শনীতে ভিড়

Sep 26, 2026 - 12:20
Sep 26, 2026 - 12:20
 0  3
মেড ইন পাকিস্তান প্রদর্শনীতে ভিড়

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) গুলনকশা হলে চলছে ‘চতুর্থ মেড ইন পাকিস্তান’ প্রদর্শনী। পাঁচ দিনব্যাপী এ প্রদর্শনীর আজ শেষ দিন।

গতকাল ছুটির দিন থাকায় প্রদর্শনীতে ভিড় দেখা যায়। প্রদর্শনীতে তৈরি পোশাক, কসমেটিকস, ক্রীড়াসামগ্রী, গয়না, খাদ্য ও পানীয়, চামড়াজাত পণ্য ও সুগন্ধিসহ নানা ধরনের পণ্য প্রদর্শিত হচ্ছে।

এবারের প্রদর্শনীতে পাকিস্তানের বিভিন্ন খাতের ১০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মূল লক্ষ্য হলো বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে আরো দৃঢ় করা এবং নতুন ব্যাবসায়িক অংশীদারি তৈরি করা।


আয়োজকরা জানান, পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ মন্ত্রণালয়ের সহায়তায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। লজিস্টিকস, সাপোর্ট, হসপিটালিটি, এয়ারলাইনস ও ভেন্যু পার্টনার হিসেবেও বিভিন্ন প্রতিষ্ঠান এতে যুক্ত রয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো গেলে বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত হতে পারে। প্রদর্শনীতে অংশ নেওয়া কোম্পানিগুলোর সঙ্গে সম্ভাব্য স্থানীয় ব্যবসায়িক অংশীদারদের যোগাযোগের সুযোগ তৈরি হওয়ায় নতুন আমদানি, রপ্তানি ও বিনিয়োগ উদ্যোগের ক্ষেত্র তৈরিরও আশা দেখছেন দুই দেশের ব্যবসায়ীরা।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাণিজ্য ও অর্থনীতি Vision: বাংলা ভাষায় ব্যবসা, অর্থনীতি, আর্থিক বাজার, উদ্যোক্তা উন্নয়ন এবং বিনিয়োগ বিশ্লেষণের সবচেয়ে বিশ্বাসযোগ্য Business & Economic Intelligence Platform হওয়া; যা নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, গবেষক, করপোরেট নেতা এবং শিক্ষার্থীদের জন্য প্রধান রেফারেন্স ও জ্ঞানকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি, আর্থিক ব্যবস্থা, ব্যাংকিং, পুঁজিবাজার, বিনিয়োগ, উদ্যোক্তা, স্টার্টআপ এবং ব্যবসায়িক পরিবেশকে তথ্য, গবেষণা, ডেটা, আন্তর্জাতিক তুলনা এবং বিশ্লেষণধর্মী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে জ্ঞানভিত্তিক অর্থনৈতিক সিদ্ধান্ত, দায়িত্বশীল বিনিয়োগ এবং উদ্ভাবনী উদ্যোক্তা সংস্কৃতি বিকশিত হয়।