অ্যান্ড্রয়েড ফোনে মুছে ফেলা মেসেজটি দেখবেন কিভাবে

Sep 26, 2026 - 12:15
Sep 26, 2026 - 12:16
 0  3
অ্যান্ড্রয়েড ফোনে মুছে ফেলা মেসেজটি দেখবেন কিভাবে
ছবি সংগৃহীত

কেউ আপনাকে মেসেজ পাঠিয়েছে। কিন্তু চ্যাট খুলে দেখার আগেই প্রেরক মেসেজটি মুছে দিয়েছে। এমন সময় বিরক্তিকর লাগতে পারে। কিছু মেসেজিং অ্যাপ মুছে ফেলা মেসেজ দেখার কোনো সুবিধা দেয় না। তবে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনে একটি বিল্ট-ইন ফিচার কখনো কখনো এ ক্ষেত্রে কাজে আসতে পারে। ফোনের ফিচারটির নাম নোটিফিকেশন হিস্টোরি (Notification History)। ফোনে আসা নোটিফিকেশনগুলো এই ফিচারে সংরক্ষিত থাকে, যার মধ্যে বিভিন্ন মেসেজিং অ্যাপের নোটিফিকেশনও রয়েছে।

মেসেজ আসার সময় যদি নোটিফিকেশন হিস্টোরি (Notification History) চালু থাকে, তাহলে চ্যাট থেকে মেসেজটি মুছে ফেলার পরও ব্যবহারকারী নোটিফিকেশনটি পরীক্ষা করে মুছে ফেলা মেসেজের কিছু অংশ পড়তে পারেন। এই ফিচারটি কীভাবে চালু ও ব্যবহার করবেন, তা নিচে দেওয়া হলো।

অ্যান্ড্রয়েডে Notification History চালু করবেন যেভাবে

মেসেজ বা নোটিফিকেশন আসার আগেই Notification History চালু করতে হবে। আপনি কোন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন, তার ওপর সেটিংসের ধাপ কিছুটা ভিন্ন হতে পারে।

স্যামসাং ফোনে প্রথমে Settings খুলতে হবে। এরপর Notifications-এ গিয়ে Advanced settings নির্বাচন করতে হবে। সেখান থেকে Notification history-তে গিয়ে Off লেখা টগলটি চালু করতে হবে।

অন্য অ্যান্ড্রয়েড ফোনে Settings অ্যাপ খুলে Notifications-এ যেতে হবে। এরপর Manage বিভাগের অধীনে Notification history নির্বাচন করে Use notification history অপশনটি বন্ধ থাকলে চালু করতে হবে। অপশনটি খুঁজে না পেলে ফোনের Settings-এর সার্চ বারে ‘notification history’ লিখেও খুঁজে বের করা যায়।

ফিচারটি চালু করার পর ফোনে আসা নোটিফিকেশনগুলো রেকর্ড হতে শুরু করবে। পরে একই জায়গায় গিয়ে এসব নোটিফিকেশন দেখা যাবে।

মুছে ফেলা মেসেজ দেখবেন যেভাবে

কোনো মেসেজ আসার সময় অ্যান্ড্রয়েড সেটির নোটিফিকেশন Notification History-তে সংরক্ষণ করতে পারে। এরপর প্রেরক চ্যাট থেকে মেসেজটি মুছে দিলেও নোটিফিকেশনটি ইতিহাসে থেকে যেতে পারে।

এটি দেখতে Settings \> Notifications \> Notification History-তে যেতে হবে। সেখানে সংশ্লিষ্ট মেসেজিং অ্যাপের নোটিফিকেশন খুঁজে দেখতে হবে। নোটিফিকেশনে মূল মেসেজের যে অংশটি দেখানো হয়েছিল, সেটি পড়া যেতে পারে।

কোনো গুরুত্বপূর্ণ নোটিফিকেশন ভুল করে সরিয়ে ফেললেও Notification History কাজে লাগতে পারে। অ্যাপের মধ্যে আবার খোঁজার পরিবর্তে এই ফিচারে গিয়ে সম্প্রতি সরিয়ে দেওয়া নোটিফিকেশনগুলো দেখা যায়।

Notification History-এর কিছু সীমাবদ্ধতা রয়েছে

তবে এই ফিচার ব্যবহারের ক্ষেত্রে কয়েকটি বিষয় মনে রাখতে হবে। Notification History চালু করার পর থেকে আসা নোটিফিকেশনই শুধু রেকর্ড হয়। কোনো মেসেজ পাওয়ার পর Notification History চালু করলে আগের সেই মেসেজটি হঠাৎ করে ইতিহাসে দেখা যাবে না।

অ্যান্ড্রয়েড সাধারণত ২৪ ঘণ্টার নোটিফিকেশন সংরক্ষণ করে। এর চেয়ে পুরোনো নোটিফিকেশন মুছে যায়। ফলে মুছে ফেলা কোনো মেসেজ দেখতে হলে ওই সময়সীমার মধ্যেই Notification History পরীক্ষা করতে হবে।

এ ছাড়া এই সুবিধা পাওয়ার জন্য মেসেজের একটি নোটিফিকেশন আসা জরুরি। কোনো চ্যাট যদি muted করা থাকে এবং সেখান থেকে কোনো নোটিফিকেশন তৈরি না হয়, তাহলে সেই মেসেজ Notification History-তেও রেকর্ড হবে না।

আরেকটি সীমাবদ্ধতা হলো, দীর্ঘ মেসেজ পুরোপুরি দেখা নাও যেতে পারে। Notification History সাধারণত মূল নোটিফিকেশনে যতটুকু মেসেজ দেখানো হয়েছিল, ততটুকুই সংরক্ষণ করে।

অর্থাৎ, Notification History কোনো মেসেজিং অ্যাপ থেকে মুছে যাওয়া মেসেজ পুনরুদ্ধারের ব্যবস্থা নয়। তবে প্রেরক মেসেজটি মুছে ফেলার আগে সেটি নোটিফিকেশনে যতটুকু দেখা গিয়েছিল, কিছু ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সেই অংশটি পরে দেখতে পারেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ফিচার Vision: বাংলা ভাষায় গভীর অনুসন্ধান, দীর্ঘ আকারের সাংবাদিকতা, মানবিক গল্প এবং বিশ্লেষণধর্মী বর্ণনামূলক প্রতিবেদনের সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য Narrative Journalism Platform হওয়া; যা সময়, সমাজ এবং মানুষের পরিবর্তনের একটি স্থায়ী জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: সমসাময়িক ঘটনা, ব্যক্তি, সমাজ, সংস্কৃতি, ধারণা এবং পরিবর্তনকে গভীর গবেষণা, অনুসন্ধান, সাক্ষাৎকার, তথ্য, ইতিহাস এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে উপস্থাপন করা; যাতে পাঠক কেবল ঘটনা জানতে না পারেন, বরং সেই ঘটনার মানবিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্যও উপলব্ধি করতে পারেন।