মাভাবিপ্রবিতে ইংরেজি বিভাগে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

Sep 24, 2026 - 18:41
Sep 24, 2026 - 18:43
 0  3
মাভাবিপ্রবিতে ইংরেজি বিভাগে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ওয়েবসাইটে ইংরেজি বিভাগের এমএ কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ শিক্ষাবর্ষে MA in English Literature এবং MA in English Language Teaching (ELT)—দুইটি কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ সেপ্টেম্বর থেকে ১৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর; সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত English Literature এবং দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ELT কোর্সের পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২৫ নভেম্বর।

আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করতে হবে। আবেদন ফি ১ হাজার টাকা, যা সোনালী ব্যাংকের মাভাবিপ্রবি শাখার নির্ধারিত হিসাবে জমা দিয়ে রসিদসহ আবেদনপত্র ইংরেজি বিভাগে জমা দিতে হবে।

ভর্তি যোগ্যতায় বলা হয়েছে, ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর ন্যূনতম সিজিপিএ ২.২৫ থাকতে হবে এবং ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে স্নাতক সম্পন্নকারীরা আবেদন করার সুযোগ পাবেন।

প্রতিটি কোর্সে ৩০টি করে আসন রয়েছে। এর মধ্যে মুক্তিযোদ্ধা, উপজাতি ও পোষ্য কোটার জন্য ২টি করে আসন সংরক্ষিত থাকবে; বাকি ২৮টি আসন সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

সাক্ষাৎকার, চূড়ান্ত মেধাতালিকা এবং ভর্তি-সংক্রান্ত পরবর্তী সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ইংরেজি বিভাগের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ফিচার Vision: বাংলা ভাষায় গভীর অনুসন্ধান, দীর্ঘ আকারের সাংবাদিকতা, মানবিক গল্প এবং বিশ্লেষণধর্মী বর্ণনামূলক প্রতিবেদনের সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য Narrative Journalism Platform হওয়া; যা সময়, সমাজ এবং মানুষের পরিবর্তনের একটি স্থায়ী জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: সমসাময়িক ঘটনা, ব্যক্তি, সমাজ, সংস্কৃতি, ধারণা এবং পরিবর্তনকে গভীর গবেষণা, অনুসন্ধান, সাক্ষাৎকার, তথ্য, ইতিহাস এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে উপস্থাপন করা; যাতে পাঠক কেবল ঘটনা জানতে না পারেন, বরং সেই ঘটনার মানবিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্যও উপলব্ধি করতে পারেন।