ভারতের বাংলাদেশ সফর নিয়ে আবারো অনিশ্চয়তা বাড়ল
সেপ্টেম্বরে বাংলাদেশে ভারতের ৬ ম্যাচের সাদা বলের সিরিজ (৩ ওয়ানডে ও ৩ টি-টুয়েন্টি) আয়োজনের কথা ছিল।
বিসিবি ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে সিরিজটি আয়োজনের সময়ও নির্ধারণ করে রেখেছিল। কিন্তু কাছাকাছি সময়ে ভারতের বিপক্ষে আফগানিস্তান ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে, যেটি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হবে ভারত-আফগানিস্তান টি-টুয়েন্টি সিরিজ।
অর্থাৎ বাংলাদেশের প্রস্তাবিত সিরিজের শেষ দিনেই দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে ভারতের মাঠে নামার কথা। একই দিনে খেলা থাকলেই যে সিরিজ বাতিল হয়ে গেছে, সেটি এখনই বলার সুযোগ নেই। বাংলাদেশ সফরের সূচি পরিবর্তিত হতে পারে, ভারত দুই সিরিজের জন্য দুটি ভিন্ন দলও তো দিতে পারে!
What's Your Reaction?