ভয়াবহ দাবানলের শিকার স্পেন, ১২ জনের মৃত্যু

Jul 10, 2026 - 20:38
Jul 10, 2026 - 20:38
 0  10
ভয়াবহ দাবানলের শিকার স্পেন, ১২ জনের মৃত্যু

স্পেনের দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলের আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে এ পর্যন্ত ১২ জনের মৃত্যু। স্থানীয় সংবাদমাধ্যম আরটিভিইজানিয়েছে, নিহতরা সবাই বেদার শহরের বাসিন্দা।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পাশের শহর লস গাল্লাদোস থেকে আগুনের সূত্রপাত হয়। যদিও ওই শহর থেকে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে দ্রুত ছড়িয়ে পড়া আগুন বেদার এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির কারণ হয়েছে। 

তীব্র তাপপ্রবাহ, দীর্ঘস্থায়ী খরা এবং শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুত বিস্তার লাভ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পেনের সামরিক বাহিনীর ইমার্জেন্সি ইউনিটের প্রায় ১৫০ সদস্যকে মোতায়েন করা হয়েছে।

আন্দালুসিয়া সরকারের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও জরুরি পরিষেবা বিষয়ক মন্ত্রী আন্তোনিও সানজ এক বিবৃতিতে এ ঘটনাকে ‘অভূতপূর্ব ট্র্যাজেডি’ বলে উল্লেখ করেছেন। 

আরও জানা যায়,ঘন ধোঁয়া ও আগুনের কারণে আলমেরিয়া শহরের দুটি প্রধান সড়কে যান চলাচলে বাধা এবং সাময়িকভাবে বন্ধের ঘোষণা স্থানীয় প্রশাসনের। দাবানল নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মী ও জরুরি সেবা সংস্থাগুলো নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ইন্টারন্যাশনাল ডেস্ক ভিশন: বাংলা ভাষাভাষী বিশ্বের জন্য আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, ভূরাজনীতি, বৈশ্বিক অর্থনীতি এবং বিশ্বপরিবর্তনের সবচেয়ে বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী জ্ঞানকেন্দ্র হওয়া; যা বিশ্বকে বোঝার ক্ষেত্রে বাংলাদেশি পাঠকের প্রথম রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত ঘটনাবলিকে তথ্য, গবেষণা, প্রেক্ষাপট এবং বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা; যাতে পাঠক শুধু "বিশ্বে কী ঘটছে" তা নয়, বরং "কেন ঘটছে", "বাংলাদেশের জন্য এর অর্থ কী" এবং "ভবিষ্যতে এর সম্ভাব্য প্রভাব কী"—তা গভীরভাবে বুঝতে পারেন।