ইতিহাসের অনন্য নেতা খামেনি:হিজবুল্লাহ প্রধান
ইরান ও ইরাকে শহীদ এই ইরানি নেতার জানাজা ও স্মরণসভার সঙ্গে সংগতি রেখে হিজবুল্লাহ কতৃক আয়োজিত এক জনসমাবেশে শেখ নাঈম কাসেম তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।খামেনিকে উদ্দশ্যে করে তিনি বলেন, তার ‘নিজ যুগে ছিলেন অনন্য’ এবং তিনি এমন ‘সমসাময়িক এক অসাধারণ নেতা, যার সমকক্ষ ইতিহাসে বিরল।’
হিজবুল্লাহ প্রধান আরও বলেন, সাইয়্যেদ খামেনি ছিলেন ‘এমন এক বিচক্ষণ ও দূরদর্শী রাজনীতিক, যিনি সমগ্র বিশ্বপরিস্থিতির মাত্রা ও গভীরতা বুঝতে পারতেন।’
তিনি বলেন, ‘এই নেতা আমাদের কাছে কখনো কিছু চাননি; বরং আমরাই তার কাছে সবকিছু চেয়েছি, আর আমরা যা কিছু অনুরোধ করেছি, তার সবই তিনি পূরণ করেছেন।’
শেখ কাসেম জানান, সাইয়্যেদ খামেনি সর্বদা রাষ্ট্র গঠন,ঐক্য বজায় রাখা,ফিলিস্তিন এর মুক্তি, প্রতিরোধ আন্দোলনকে সমর্থন,পথনির্দেশনা দেওয়া এবং পরনির্ভরশীলতা প্রত্যাখ্যান করার ওপর বিশেষ নজর দিয়েছেন।
What's Your Reaction?