বৃষ্টিতে জলাবদ্ধতায় সময় নিয়ে বের হওয়ার পরামর্শ পুলিশের

Jul 13, 2026 - 18:50
 0  14
বৃষ্টিতে জলাবদ্ধতায় সময় নিয়ে বের হওয়ার পরামর্শ পুলিশের

টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এ অবস্থায় সময় নিয়ে বের হওয়া ও বিকল্প সড়ক ব্যবহার করতে পরামর্শ দিয়েছে ট্রাফিক পুলিশ।

সোমবার (১৩ জুলাই) সকালে ট্রাফিক পুলিশের গুলশান বিভাগের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, কয়েক দিনের টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন নিচু এলাকায় পানি জমে রয়েছে। সোমবার সকাল থেকেও বৃষ্টিপাত অব্যাহত থাকায় কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ধীরগতির হয়ে পড়েছে।

ট্রাফিক পুলিশ জানায়, বনানী কবরস্থানের পেছনের ঢাকা গেট–সংলগ্ন মূল সড়কের উভয়মুখী অংশে জলাবদ্ধতার কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে। এছাড়া বনানী–কাকলী এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামার র‍্যাম্পেও পানি জমে থাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে।

ইসিবি এলাকায় ক্যান্টনমেন্ট গার্লস স্কুলের সামনে পানি জমে থাকায় মিরপুর ডিওএইচএস ও কালশি থেকে ইসিবি হয়ে মাটিকাটা ফ্লাইওভারের দিকে যাওয়া যানবাহনের গতি কমে গেছে।

এদিকে যমুনা ফিউচার পার্ক–সংলগ্ন সড়কে বৃষ্টির পানি জমার পাশাপাশি ঢাকা ওয়াসার পাইপলাইন স্থাপনের কাজ চলায় ওই এলাকাতেও যান চলাচলে ধীরগতি দেখা দিয়েছে।

পরিস্থিতি বিবেচনায় নগরবাসীকে প্রয়োজন হলে বিকল্প সড়ক ব্যবহার এবং গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় হাতে নিয়ে যাত্রা করার অনুরোধ জানিয়েছে ট্রাফিক পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাংলাদেশ ভিশন: বাংলাদেশ রাষ্ট্র, সরকার, উন্নয়ন, নীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জাতীয় রূপান্তর সম্পর্কে বাংলা ভাষার সর্বাধিক বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বাংলাদেশের নির্ভরযোগ্য রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের রাষ্ট্রনীতি, শাসনব্যবস্থা, জননীতি, জাতীয় উন্নয়ন, মেগা প্রকল্প এবং সমসাময়িক জাতীয় ইস্যুসমূহকে তথ্য-যাচাই, গবেষণা, ডেটা বিশ্লেষণ এবং প্রেক্ষাপটসমৃদ্ধ সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা শুধু "কি ঘটেছে" নয়, বরং "কেন ঘটেছে", "এর প্রভাব কী" এবং "এর ভবিষ্যৎ তাৎপর্য কী"—তা বুঝতে পারেন।