বিশ্ববাজারে সোনার দামে বড় পতন

Sep 24, 2026 - 20:41
Sep 24, 2026 - 20:42
 0  3
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন

মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) কর্মকর্তাদের কঠোর আর্থিক নীতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় পতন ঘটেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্পট গোল্ডের দাম ০ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২৬১ দশমিক ৭৯ ডলারে নেমে আসে। 


এ সময় এটি ১৭ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন দামে লেনদেন হচ্ছিল। অন্যদিকে ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারের দাম কমেছে ০ দশমিক ৫ শতাংশ।প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ২৯৬ দশমিক ৪০ ডলার।


ক্যাপিটাল ইকোনমিকসের জলবায়ু ও পণ্যবাজারবিষয়ক অর্থনীতিবিদ হামাদ হুসেইন বলেন, ইরান যুদ্ধের দ্রুত ও চূড়ান্ত সমাধানের বিষয়ে এখনো তেমন অগ্রগতি দেখা যাচ্ছে না। ফলে তেলের দাম ও মার্কিন ট্রেজারি বন্ডের ইয়িল্ড উচ্চ পর্যায়ে থাকতে পারে।

তিনি বলেন, এর ফলে সোনার দাম বাড়ার সুযোগ সীমিত হতে পারে।এমনকি সোনার দাম আরো কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।


যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ইয়িল্ড প্রায় দুই দশকের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি রয়েছে। সুদবিহীন সম্পদ হওয়ায় বন্ডের ইয়িল্ড বাড়লে সোনা বিনিয়োগের সুযোগ ব্যয়ও বাড়ে। এতে বিনিয়োগকারীদের কাছে সোনার আকর্ষণ কমে যেতে পারে।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট সিলভারের দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৬৩ দশমিক ৭৯ ডলারে নেমেছে।


প্লাটিনামের দাম কমেছে ০ দশমিক ১ শতাংশ, প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৭৪৮ দশমিক ০৩ ডলার। অন্যদিকে প্যালাডিয়ামের দাম ০ দশমিক ১ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ২৬১ দশমিক ১৪ ডলার।

এদিকে দেশের বাজারে এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম পড়ছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ভ্যাটসহ ৪৪০ টাকা, ২১ ক্যারেটের ৪২৫ টাকা এবং ১৮ ক্যারেটের ৩৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার বিক্রি হচ্ছে ২৭৫ টাকা ।

বিশ্ববাজারে সোনা ছাড়াও অন্যান্য মূল্যবান ধাতুর দামও আজ হ্রাস পেয়েছে। রুপার দাম ২ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৬৫ দশমিক ৩৯ ডলারে নেমে এসেছে। এ ছাড়া প্ল্যাটিনামের দাম ২ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৭৯৪ দশমিক ২৮ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৮৫ দশমিক ১৯৬৫ ডলারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাণিজ্য ও অর্থনীতি Vision: বাংলা ভাষায় ব্যবসা, অর্থনীতি, আর্থিক বাজার, উদ্যোক্তা উন্নয়ন এবং বিনিয়োগ বিশ্লেষণের সবচেয়ে বিশ্বাসযোগ্য Business & Economic Intelligence Platform হওয়া; যা নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, গবেষক, করপোরেট নেতা এবং শিক্ষার্থীদের জন্য প্রধান রেফারেন্স ও জ্ঞানকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি, আর্থিক ব্যবস্থা, ব্যাংকিং, পুঁজিবাজার, বিনিয়োগ, উদ্যোক্তা, স্টার্টআপ এবং ব্যবসায়িক পরিবেশকে তথ্য, গবেষণা, ডেটা, আন্তর্জাতিক তুলনা এবং বিশ্লেষণধর্মী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে জ্ঞানভিত্তিক অর্থনৈতিক সিদ্ধান্ত, দায়িত্বশীল বিনিয়োগ এবং উদ্ভাবনী উদ্যোক্তা সংস্কৃতি বিকশিত হয়।