রাজধানীতে নতুনত্ব ও আভিজাত্যের সুপার সেল কার বাজার

Sep 26, 2026 - 13:33
Sep 26, 2026 - 13:34
 0  3
রাজধানীতে নতুনত্ব ও আভিজাত্যের সুপার সেল কার বাজার

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রতি শুক্রবার বসছে সুপার সেল কার বাজার। গত তিন সপ্তাহের দারুণ সাড়ার পর গতকাল চতুর্থ সপ্তাহের মতো বসেছে গাড়ি কেনাবেচার এ আয়োজন। মানুষের আগ্রহ বাড়ায় এ বাজারের ব্যাপ্তিও বেড়েছে। ক্রেতাদের আগ্রহ দেখা যায় আরভি ভেহিকল বা বিনোদনমূলক গাড়ি নিয়ে।

উইজার্ড শোবিজ ও আইসিসিবির যৌথ উদ্যোগে আয়োজিত এ কার বাজারে প্রতি শুক্রবার এক জায়গায় নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি কেনাবেচার সুযোগ পাচ্ছেন ক্রেতা-বিক্রেতারা।

সুপার সেল কার বাজারে দেখা যায়, বাজারে গাড়ির সংখ্যা, আয়তন ও ক্রেতা বেড়েছে। বিনোদনমূলক গাড়ি নিয়ে মানুষের আগ্রহ দেখা যায়। এটি আধুনিক চলন্ত বাড়ি, যা ভ্রমণকারীদের চলার পথেই অস্থায়ীভাবে বসবাস, ঘুমানো ও রান্নাবান্নার মতো যাবতীয় আধুনিক সুযোগসুবিধা রয়েছে। 

সাধারণ শোরুম ঘুরে আলাদাভাবে গাড়ি দেখার বদলে ক্রেতারা একই ছাদের নিচে নতুন, পুরনো, রিকন্ডিশন্ড- সব ধরনের গাড়ি পাচ্ছেন। এতে প্রায় ৫০টির মতো শোরুমে ঘুরে গাড়ি দেখার অভিজ্ঞতা ক্রেতারা এক জায়গায় বসেই পাচ্ছেন। এখানে সম্পূর্ণ দালালমুক্ত পরিবেশে সরাসরি দরদাম করে গাড়ি কেনা যাচ্ছে।


সময় বাড়ার সঙ্গে সঙ্গে মেলাটির আয়তন, গাড়ি ও দর্শনার্থীর সাড়াও প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। প্রথম সপ্তাহে যেখানে মেলায় গাড়ির সংখ্যা ছিল প্রায় ১২৭টি, সেখানে চতুর্থ সপ্তাহে তা বেড়ে দাঁড়ায় ৩০০-এর বেশিতে। 

অর্থাৎ মেলার শুরুর তুলনায় গাড়ির উপস্থিতি তিন গুণের বেশি বৃদ্ধি পেয়েছে। এবারের আয়োজনের অন্যতম বিশেষ আকর্ষণ একটি আধুনিক আরভি ভেহিকল।  পরিবার নিয়ে যেকোনো জায়গায় ঘুরে বেড়ানো কিংবা গাড়ির ভেতর রাতে অবস্থান করার মতো প্রয়োজনীয় সব সুবিধাই এতে রয়েছে। পাশাপাশি মেলায় গাড়িগুলোর জন্য ‘হুন্দাই’-এর সার্বক্ষণিক কার চেকআপ সেবার ব্যবস্থাও রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাণিজ্য ও অর্থনীতি Vision: বাংলা ভাষায় ব্যবসা, অর্থনীতি, আর্থিক বাজার, উদ্যোক্তা উন্নয়ন এবং বিনিয়োগ বিশ্লেষণের সবচেয়ে বিশ্বাসযোগ্য Business & Economic Intelligence Platform হওয়া; যা নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, গবেষক, করপোরেট নেতা এবং শিক্ষার্থীদের জন্য প্রধান রেফারেন্স ও জ্ঞানকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি, আর্থিক ব্যবস্থা, ব্যাংকিং, পুঁজিবাজার, বিনিয়োগ, উদ্যোক্তা, স্টার্টআপ এবং ব্যবসায়িক পরিবেশকে তথ্য, গবেষণা, ডেটা, আন্তর্জাতিক তুলনা এবং বিশ্লেষণধর্মী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে জ্ঞানভিত্তিক অর্থনৈতিক সিদ্ধান্ত, দায়িত্বশীল বিনিয়োগ এবং উদ্ভাবনী উদ্যোক্তা সংস্কৃতি বিকশিত হয়।