বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী নতুন গন্তব্য কোথায়

Aug 31, 2026 - 10:57
 0  13
বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী নতুন গন্তব্য কোথায়

হামজা চৌধুরীর দলবদল নিয়ে লম্বা সময় ধরেই আলোচনা চলছিল। ধারনা করা হচ্ছিল তার নতুন ক্লাব হবে ডার্বি কাউন্টি।সবকিছু ঠিকঠাকই এগোচ্ছিল বলে খবর। কিন্তু শেষ মুহূর্তে এসে সবকিছু বদলে গেল।খবর আসে ডার্বি নয়, বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী যাচ্ছেন তাঁর পুরোনো ক্লাব শেফিল্ড ইউনাইটেডে।

৭ বছর বয়সে লেস্টার সিটির একাডেমিতে যোগ দেওয়া এই মিডফিল্ডারের মূল দলে অভিষেক ২০১৭ সালে, যদিও তার আগে ধারে খেলেন বার্টন অ্যালবিয়নে। লেস্টার সিটি এখন ইংলিশ ফুটবলের তৃতীয় স্তর লিগ ওয়ানে খেলে। চলতি মাসে লিগের প্রথম তিন ম্যাচে মাঠেও নেমেছেন। তবে গত সপ্তাহে ইপসউইচ টাউন ও এমকে ডনসের বিপক্ষে দলের স্কোয়াডে রাখা হয়নি তাঁকে। লেস্টারের কোচ রাসেল মার্টিনও ইঙ্গিত দিয়েছিলেন, দলবদলের সম্ভাবনার কারণেই হামজাকে বাইরে রাখা হয়েছে।

এবার সেই দলবদলই বাস্তব হচ্ছে। লেস্টারের হয়ে খেলবেন না হামজা তিনি আবার ফিরে যাচ্ছেন তার পূরণ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে।


ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে হামজাকে নিয়ে লেস্টার সিটির সঙ্গে দলবদলের ব্যাপারে শেফিল্ড ইউনাইটেড সমঝোতায় পৌঁছেছে । ২৮ বছর বয়সী এই ফুটবলার এখন চ্যাম্পিয়নশিপের দলটির মেডিক্যালের অপেক্ষায়। এরপর বাকি থাকবে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করা।

শেফিল্ডে হামজার ফেরার পেছনে বিশেষ ভূমিকা রাখছে দলটির প্রথম পছন্দের রাইটব্যাক ফেমি সেরিকির চোট । হামজার একাধিক পজিশনে খেলতে পারার দক্ষতা শেফিল্ডের জন্য বাড়তি সুবিধা। মিডফিল্ডের পাশাপাশি রাইটব্যাকেও খেলতে পারেন তিনি। এমন সুবিধাই লুফে নিতে চায় শেফিল্ড।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।