জিনেদিন জিদানের ফ্রান্সের সাথে নতুন যাত্রা

Jul 28, 2026 - 18:39
 0  11
জিনেদিন জিদানের ফ্রান্সের সাথে নতুন যাত্রা

২০২৬ সালের বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে ফ্রান্স। টুর্নামেন্ট এর সবগুলো ম্যাচে ভালে ডমিনেন্ট করলেও সেমিতে গিয়ে বিশ্বকাপ জয়ী স্পেনের কাছে হারে ফ্রান্স। ২০২২ সালে দলটি একই ভাবে ফাইনালে হেরেছিল আর্জেন্টিনার কাছে। বার বার হারের পর পূর্ব নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী কোচ হলেন জিদানে।

ফ্রান্সের নতুন কোচের দায়িত্ব নিচ্ছেন জিনেদিন জিদান। আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। বিশ্বকাপ শেষে দিদিয়ের দেশমের বিদায়ের আগেই ফ্রান্সের সংবাদমাধ্যম জানিয়েছিল, পরবর্তী কোচ হচ্ছেন জিদান। সেই ঘোষণা এসেছে আজ।

১৯৯৮ সালে ফ্রান্সের হয়ে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন জিদান। এরপর রিয়াল মাদ্রিদের দায়িত্বে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন কোচ হিসেবে।

২০২১ সালে দ্বিতীয় মেয়াদে রিয়ালের দায়িত্ব ছাড়ার পর ডাগআউটের বাইরে ছিলেন। এবার দায়িত্ব নিচ্ছেন ফ্রান্স জাতীয় দলের, ২০২৬ বিশ্বকাপে যারা স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।