বগুড়ায় স্কুল ছাত্রীদের ১৫০টি বাইসাইকেল উপহার

Oct 14, 2026 - 18:12
Oct 14, 2026 - 18:13
 0  0
বগুড়ায় স্কুল ছাত্রীদের ১৫০টি বাইসাইকেল উপহার

নারীশিক্ষা প্রসারে ও বিদ্যালয়ে যাতায়াত সহজ করার লক্ষ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) বগুড়ার বিভিন্ন উপজেলার ছাত্রীদের মাঝে ১৫০টি বাইসাইকেল বিতরণ করেছে ।

 বুধবার (১৪ অক্টোবর) ব্যাংকটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। ‘স্কুল যেতে দূরত্ব যেন বাধা না হয়’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

এতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন। এ ছাড়া এমটিবির সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এমটিবির বগুড়ার রিজিওনাল ম্যানেজার ও ব্যবস্থাপক কুদরত ই খোদা মো. সামিউল করিম।

আয়োজকেরা জানান, ছাত্রীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, যাতায়াতের ভোগান্তি কমানো এবং নারীশিক্ষার প্রসারে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

গবেষণা Vision: বাংলা ভাষায় গবেষণা, ডেটা জার্নালিজম, জননীতি বিশ্লেষণ এবং জনবুদ্ধিমত্তা (Public Intelligence)-এর সবচেয়ে নির্ভরযোগ্য Media-Based Think Tank হওয়া; যা সরকার, গবেষক, বিশ্ববিদ্যালয়, উন্নয়ন অংশীদার, ব্যবসা প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের জন্য একটি শীর্ষস্থানীয় জ্ঞানভান্ডার ও নীতিগত রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: গবেষণা, ডেটা, জরিপ, নীতি বিশ্লেষণ, প্রমাণভিত্তিক সাংবাদিকতা এবং বহুমাত্রিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে নির্ভরযোগ্য জ্ঞান উৎপাদন করা; যাতে জটিল জাতীয় ও বৈশ্বিক বিষয়গুলোকে গভীরভাবে বোঝা যায় এবং তথ্যসমৃদ্ধ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা যায়।