কচ্ছপের বিপন্ন প্রজাতির উদ্ধার জাবি ক্যাম্পাসে

Oct 20, 2026 - 11:07
Oct 20, 2026 - 11:08
 0  0
কচ্ছপের বিপন্ন প্রজাতির  উদ্ধার জাবি ক্যাম্পাসে

বিপন্ন প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের সড়ক থেকে।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রংপুর পুকুর ও মেডিকেল পুকুরের মধ্যবর্তী সড়ক থেকে ‘ইন্ডিয়ান পিকক সফটশেল টার্টল’ প্রজাতির কচ্ছপটি উদ্ধার করা হয়। তবে কচ্ছপটি কোথা থেকে এসেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

‎

‎উদ্ধার হওয়া কচ্ছপটি ‘ইন্ডিয়ান পিকক সফটশেল টার্টল’ প্রজাতির। এর বৈজ্ঞানিক নাম Nilssonia hurum। কচ্ছপটির খোলসের দৈর্ঘ্য প্রায় ৬০ সেন্টিমিটার, গলার দৈর্ঘ্য ২৫ সেন্টিমিটার এবং খোলসের পাশের পরিমাপ ৪৬ সেন্টিমিটার।

‎

‎বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার জানান, পরিবেশবিজ্ঞান বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী অরিত্র সাত্তার কচ্ছপটি উদ্ধার করে নিয়ে আসেন। পরে সেটিকে তার বাসার সুইমিংপুলে অল্প পানিতে রাখা হয়। কচ্ছপটির শারীরিক অবস্থা পরীক্ষা করতে পশুচিকিৎসক ডাকা হয়েছে। একই সঙ্গে নিরাপদ সংরক্ষণের ব্যবস্থা করতে বন বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

‎তিনি আরও জানান, প্রাথমিক পর্যবেক্ষণে কচ্ছপটিকে সুস্থ মনে হলেও জন্মগতভাবে এর সামনের ডান পা নেই। এটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্থানীয় প্রজাতি নয় বলে ধারণা করা হচ্ছে। কেউ কচ্ছপটিকে ক্যাম্পাসে ছেড়ে দিয়ে থাকতে পারেন, অথবা অন্য কোনো স্থান থেকে এটি সেখানে চলে আসতে পারে। তবে এর উৎস সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

‎

‎বিশেষজ্ঞদের মতে, ইন্ডিয়ান পিকক সফটশেল টার্টল মিঠাপানির কচ্ছপের একটি প্রজাতি। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থার (আইইউসিএন) লাল তালিকায় প্রজাতিটি ‘বিপন্ন’ (Endangered) হিসেবে তালিকাভুক্ত। আবাসস্থল ধ্বংস, পরিবেশদূষণ ও মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে প্রজাতিটির অস্তিত্ব হুমকির মুখে রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

গবেষণা Vision: বাংলা ভাষায় গবেষণা, ডেটা জার্নালিজম, জননীতি বিশ্লেষণ এবং জনবুদ্ধিমত্তা (Public Intelligence)-এর সবচেয়ে নির্ভরযোগ্য Media-Based Think Tank হওয়া; যা সরকার, গবেষক, বিশ্ববিদ্যালয়, উন্নয়ন অংশীদার, ব্যবসা প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের জন্য একটি শীর্ষস্থানীয় জ্ঞানভান্ডার ও নীতিগত রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: গবেষণা, ডেটা, জরিপ, নীতি বিশ্লেষণ, প্রমাণভিত্তিক সাংবাদিকতা এবং বহুমাত্রিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে নির্ভরযোগ্য জ্ঞান উৎপাদন করা; যাতে জটিল জাতীয় ও বৈশ্বিক বিষয়গুলোকে গভীরভাবে বোঝা যায় এবং তথ্যসমৃদ্ধ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা যায়।