ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানায় শ্রমিক অসন্তোষ, স্বাভাবিক হয়েছে উৎপাদন

Oct 8, 2026 - 14:35
Oct 8, 2026 - 14:35
 0  1
ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানায় শ্রমিক অসন্তোষ, স্বাভাবিক হয়েছে উৎপাদন

শ্রমিক অসন্তোষের কারণে বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানায় সাময়িকভাবে উৎপাদন ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে, প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত ২৭ সেপ্টেম্বর থেকে কারখানার কার্যক্রম শান্তিপূর্ণ ও স্বাভাবিকভাবে চলছে এবং ওই ঘটনার কারণে কোম্পানির স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।

গত ৬ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জের পাঠানো চিঠির জবাবে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস জানায়, ১৩ সেপ্টেম্বর কয়েকজন শ্রমিকের বিরুদ্ধে কোম্পানির এক কর্মকর্তাকে মৌখিকভাবে হয়রানির অভিযোগ ওঠে। এ ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

এরপর ওই শ্রমিকদের কয়েকজন কারখানা প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টি করে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।


কোম্পানিটি জানিয়েছে, গত ২৭ সেপ্টেম্বর থেকে কারখানার কার্যক্রম শান্তিপূর্ণ ও স্বাভাবিকভাবে চলছে। ওই ঘটনার কারণে কোম্পানির স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।

কোম্পানিটি আরও জানিয়েছে, শ্রমিকদের ওই ঘটনা কোম্পানির স্বাভাবিক ব্যবসা পরিচালনায় কোনো দীর্ঘমেয়াদি প্রভাব ফেলেনি। এ কারণে কোম্পানির ভবিষ্যতে ব্যবসা চালিয়ে যাওয়ার সক্ষমতা নিয়েও কোনো অনিশ্চয়তা নেই।

প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর একটি অনলাইন সংবাদমাধ্যমে বরিশালে কারখানা বন্ধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কোম্পানির কাছে ব্যাখ্যা চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ। জবাবে কারখানার পরিস্থিতি ও উৎপাদন কার্যক্রমের বর্তমান অবস্থা তুলে ধরে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাণিজ্য ও অর্থনীতি Vision: বাংলা ভাষায় ব্যবসা, অর্থনীতি, আর্থিক বাজার, উদ্যোক্তা উন্নয়ন এবং বিনিয়োগ বিশ্লেষণের সবচেয়ে বিশ্বাসযোগ্য Business & Economic Intelligence Platform হওয়া; যা নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, গবেষক, করপোরেট নেতা এবং শিক্ষার্থীদের জন্য প্রধান রেফারেন্স ও জ্ঞানকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি, আর্থিক ব্যবস্থা, ব্যাংকিং, পুঁজিবাজার, বিনিয়োগ, উদ্যোক্তা, স্টার্টআপ এবং ব্যবসায়িক পরিবেশকে তথ্য, গবেষণা, ডেটা, আন্তর্জাতিক তুলনা এবং বিশ্লেষণধর্মী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে জ্ঞানভিত্তিক অর্থনৈতিক সিদ্ধান্ত, দায়িত্বশীল বিনিয়োগ এবং উদ্ভাবনী উদ্যোক্তা সংস্কৃতি বিকশিত হয়।