পুতিনকে ইরানি প্রেসিডেন্টের ধন্যবাদ

Jan 16, 2026 - 20:09
 0  33
পুতিনকে ইরানি প্রেসিডেন্টের ধন্যবাদ

বিশ্ব ডেস্ক 

সাম্প্রতিক বিক্ষোভের পর জাতিসংঘে মস্কোর সমর্থনের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শুক্রবার ধন্যবাদ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার দপ্তর এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিক্ষোভ নিয়ে আলোচনা হওয়ার পরদিন রুশ নেতার সঙ্গে ফোনালাপে পেজেশকিয়ান ‘রাশিয়ার অবস্থান’-এর জন্য পুতিনকে কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি বলেন, ‘ইরানে সাম্প্রতিক ঘটনাবলিতে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনের প্রত্যক্ষ ভূমিকা ও সম্পৃক্ততা স্পষ্ট’।

নিউইয়র্কে বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ইরানে সাম্প্রতিক বিক্ষোভ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘উত্তেজনা উসকে দেওয়া এবং আতঙ্ক ছড়ানোর’ অভিযোগ তোলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow