নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

Oct 11, 2025 - 13:31
Jul 9, 2026 - 23:28
 0  36
নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

বিনা ডেস্ক 

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো এ বছর শান্তিতে নোবেল অর্জন করায় তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১০ অক্টোবর) রাতে প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় তিনি অভিনন্দন জানান।

অধ্যাপক ইউনূস বলেন, ভেনেজুয়েলায় গণতন্ত্রের জন্য তার সাহসী লড়াইয়ের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালের শান্তিতে নোবেল পাওয়ায় মারিয়া কোরিনা মাচাদোকে আন্তরিক অভিনন্দন জানাই।

তিনি বলেন, মাচাদো দৃঢ় সংকল্পের সঙ্গে নিপীড়নের মুখোমুখি হয়েছেন, তার দেশ এবং জনগণের জন্য স্বাধীন ও ন্যায়সংগত ভবিষ্যতের প্রতি তার অঙ্গীকারে কখনোই দ্বিধা করেননি।

অধ্যাপক ইউনূস নোবেল কমিটির উদ্ধৃতি উল্লেখ করে বলেন, গণতন্ত্র নির্ভর করে এমন লোকদের উপর, যারা চুপ থাকতে অস্বীকার করে, গুরুতর ঝুঁকি সত্ত্বেও এগিয়ে যাওয়ার সাহস করে। তারা আমাদের মনে করিয়ে দেয়– স্বাধীনতাকে কখনই হালকাভাবে নেওয়া উচিত নয়, বরং সর্বদা সাহস এবং দৃঢ় সংকল্প নিয়ে রক্ষা করা উচিত। মাচাদো আরও সুন্দর বিশ্বের স্বপ্ন দেখার সাহস দেখিয়েছেন এবং তা বাস্তবায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ফিচার Vision: বাংলা ভাষায় গভীর অনুসন্ধান, দীর্ঘ আকারের সাংবাদিকতা, মানবিক গল্প এবং বিশ্লেষণধর্মী বর্ণনামূলক প্রতিবেদনের সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য Narrative Journalism Platform হওয়া; যা সময়, সমাজ এবং মানুষের পরিবর্তনের একটি স্থায়ী জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: সমসাময়িক ঘটনা, ব্যক্তি, সমাজ, সংস্কৃতি, ধারণা এবং পরিবর্তনকে গভীর গবেষণা, অনুসন্ধান, সাক্ষাৎকার, তথ্য, ইতিহাস এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে উপস্থাপন করা; যাতে পাঠক কেবল ঘটনা জানতে না পারেন, বরং সেই ঘটনার মানবিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্যও উপলব্ধি করতে পারেন।