ধূমপানে ঠোঁটের সৌন্দর্য হারাচ্ছে, যত্নে যা করবেন

Aug 9, 2026 - 23:18
 0  16
ধূমপানে ঠোঁটের সৌন্দর্য হারাচ্ছে, যত্নে যা করবেন

ধূমপানের ক্ষতি শুধু ফুসফুসেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়ে মুখ ও ঠোঁটেও। নিয়মিত ধূমপানে ঠোঁট শুষ্ক ও রুক্ষ হয়ে যেতে পারে, পাশাপাশি মুখের নানা স্বাস্থ্যঝুঁকিও বাড়ে। তাই ধূমপানের অভ্যাস থাকলে ঠোঁটের যত্নে কিছু বিষয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ধূমপান মুখের স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে এবং মাড়ির রোগসহ বিভিন্ন মুখের সমস্যার ঝুঁকি বাড়ায়। একই সঙ্গে মুখ ও গলার ক্যানসারের ঝুঁকিও বাড়ে।

ঠোঁট শুষ্ক ও ফেটে গেলে নিয়মিত সুগন্ধিবিহীন ময়েশ্চারাইজিং লিপ বাম ব্যবহার করা যেতে পারে। পেট্রোলাটাম, মিনারেল অয়েল, সিরামাইড বা শিয়া বাটারযুক্ত লিপ বাম ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। অতিরিক্ত শুষ্ক হলে রাতে পেট্রোলিয়াম জেলিও ব্যবহার করা যেতে পারে।

রোদ থেকেও ঠোঁটকে সুরক্ষিত রাখা জরুরি। বাইরে বের হওয়ার আগে এসপিএফ ৩০ বা তার বেশি যুক্ত লিপ বাম ব্যবহার করা ভালো। দীর্ঘ সময় বাইরে থাকলে কয়েক ঘণ্টা পরপর আবার ব্যবহার করতে পারেন।

শুষ্ক ঠোঁটের খোসা টেনে তোলা, কামড়ানো কিংবা বারবার জিহ্বা দিয়ে ভেজানোর অভ্যাসও বাদ দিতে হবে। এতে ঠোঁটের শুষ্কতা ও জ্বালাপোড়া আরও বাড়তে পারে। বরং প্রয়োজন অনুযায়ী লিপ বাম ব্যবহার করাই ভালো।

ঠোঁট কালচে হয়ে গেলে অনেকেই লেবু, বেকিং সোডা বা টুথপেস্ট দিয়ে ঘষে রং হালকা করার চেষ্টা করেন। কিন্তু এসব উপাদান ঠোঁটের সংবেদনশীল ত্বকে জ্বালা বা ক্ষতি করতে পারে। তাই এমন ঘরোয়া পদ্ধতি এড়িয়ে চলাই ভালো।

পর্যাপ্ত পানি পান করাও ঠোঁটের যত্নে গুরুত্বপূর্ণ। শরীরে পানির ঘাটতি হলে ঠোঁট শুষ্ক হয়ে যেতে পারে। তাই দিনের বেলায় পর্যাপ্ত পানি পান করার পাশাপাশি ঠোঁট আর্দ্ রাখার অভ্যাস করা দরকার।

তবে মনে রাখতে হবে, এসব যত্ন ধূমপানের ক্ষতি দূর করতে পারে না। মুখ ও ঠোঁটকে সুস্থ রাখার সবচেয়ে কার্যকর উপায় হলো ধূমপান ছেড়ে দেওয়া। ধূমপানের অভ্যাস থাকলে ধীরে ধীরে তা কমিয়ে সম্পূর্ণভাবে ছাড়ার চেষ্টা করা উচিত।

ঠোঁট বা মুখে দীর্ঘদিন কোনো ঘা, অস্বাভাবিক দাগ, রক্তপাত, ফুলে যাওয়া কিংবা অন্য কোনো পরিবর্তন দেখা দিলে অবহেলা করা ঠিক নয়। বিশেষ করে ধূমপায়ীদের ক্ষেত্রে এমন কোনো সমস্যা দীর্ঘস্থায়ী হলে চিকিৎসক বা দন্ত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

লিপ বাম, পানি ও সূর্য থেকে সুরক্ষা ঠোঁটের যত্নে সহায়ক। তবে ঠোঁট ও মুখের দীর্ঘমেয়াদি সুস্থতার জন্য সবচেয়ে জরুরি অভ্যাস, ধূমপান থেকে দূরে থাকা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

লাইফ স্টাইল Vision: বাংলা ভাষায় স্বাস্থ্যকর জীবন, মানসিক সুস্থতা, পরিবার, কর্মজীবন, ব্যক্তিগত উন্নয়ন এবং জীবনমান সম্পর্কিত সবচেয়ে নির্ভরযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী Human Development Platform হওয়া; যা ব্যক্তি, পরিবার এবং সমাজের জীবনমান উন্নয়নের একটি প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: স্বাস্থ্য, পুষ্টি, ভ্রমণ, পরিবার, ক্যারিয়ার, ফ্যাশন, খাদ্য, মানসিক সুস্থতা এবং জীবনদক্ষতা সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য, বিশেষজ্ঞ মতামত, গবেষণা এবং বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে এমন কনটেন্ট তৈরি করা, যা মানুষকে আরও সচেতন, সুস্থ, দক্ষ এবং দায়িত্বশীল জীবনযাপনে অনুপ্রাণিত করে।