দীর্ঘ বিরতি পর সিনেমার গানে মনির খান

Oct 21, 2026 - 17:04
 0  1
দীর্ঘ বিরতি পর সিনেমার গানে মনির খান
একসময় চলচ্চিত্রের গানে নিজের কণ্ঠের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করেছেন সংগীতশিল্পী মনির খান। মাঝে দীর্ঘ বিরতি পর আবারও সিনেমার গানে ফিরলেন এই শিল্পী। ‘আলো’ নামের একটি সিনেমার জন্য নতুন গান গেয়েছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন মেহেদী হাসান। গানটির কথা লিখেছেন গীতিকার কবির বকুল।
 
গত বুধবার রাতে রাজধানীর মগবাজারের তানপুরা রেকর্ডিং স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন করেন মনির খান। দীর্ঘদিন পর চলচ্চিত্রের গানে কণ্ঠ দিতে পেরে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন তিনি। মনির খান বলেন, ‘বেশ অনেক দিন পর সিনেমার গান গাইলাম। আমার কাছে ভীষণ ভালো লেগেছে।’
 
দীর্ঘ সংগীতজীবনে আধুনিক গানের পাশাপাশি চলচ্চিত্রের গানেও নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন মনির খান। তার কণ্ঠে গাওয়া অসংখ্য গান পেয়েছে শ্রোতাপ্রিয়তা। ১৯৯৬ সালে প্রথম একক অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’ প্রকাশের মধ্য দিয়ে অডিও অঙ্গনে আলোচনায় আসেন তিনি। এরপর একে একে প্রকাশিত হয়েছে তার ৪২টিরও বেশি একক অ্যালবাম। দ্বৈত ও মিশ্র অ্যালবামেও রয়েছে তার উল্লেখযোগ্য কাজ।
 
দীর্ঘ বিরতির পর নতুন করে চলচ্চিত্রের গানে তার অংশগ্রহণ তাই সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। ‘আলো’ সিনেমার গানটি কবে প্রকাশিত হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে মনির খানের কণ্ঠ ও কবির বকুলের কথার সমন্বয়ে গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন এই শিল্পী। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।