তামিমের ব্যাটিং নৈপুণ্যে ম্যাচ জিতলো বাংলাদেশ
প্রথম দুই ম্যাচ হারের পর হোয়াইট ওয়াশের শঙ্কা তৈরি হয়েছিল। তবে শেষ ওয়ানডেতে ৭ উইকেটে জিতে হোয়াইট ওয়াশের হাত থেকে বেঁচেছে বাংলাদেশ।
আজ আগে ব্যাট করে মাধেভেরে ও ইভান্সের ফিফটিতে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য দিয়েছিল জিম্বাবুয়ে। রান তাড়ায় উদ্বোধনী জুটিতে ১৫১ রান যোগ হওয়ার পরই বাংলাদেশের জয় অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল।
৮২ বলে ৬৯ রান করে সৌম্য আউট হওয়ার পর যা একটু রোমাঞ্চ ছিল তা তানজিদের সেঞ্চুরি নিয়ে। দলের যখন জয়ের জন্য ৩ রান দরকার, তখন তানজিদের সেঞ্চুরির জন্য ছক্কা দরকার ছিল। পুরো এক ওভার মেডেন দিয়ে তাঁকে স্ট্রাইকও দিয়েছিলেন নাজমুল। কিন্তু ছক্কা মারতে গিয়ে তানজিদ ১০১ বলে ৯৪ রান করে ক্যাচ তুলে দেন। হৃদয়ও আউট হন একই ওভারে। পরে নাজমুল হোসেন বাকি ৩ রান করে দলের জয় নিশ্চিত করেন, তখন তাঁর সঙ্গী ছিলেন নুরুল।
২–১ ব্যবধানে এই সিরিজটি হেরেছে বাংলাদেশ। আগামী ১৫ জুলাই শুরু হবে তিন ম্যাচ টি–টুয়েন্টি সিরিজ।
What's Your Reaction?