আর্জেন্টিনার বিপক্ষে হার মেনে নিতে পারছে না সুইজারল্যান্ড
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে সুইজারল্যান্ড। হারের হতাশা নিয়েই ঘরে ফিরেছে সুইস দর্শকরা। কিন্তু তাদের বিপক্ষে এই হার এখনো মেনে নিতে পারছে না সুইস দর্শকরা।
সুইজারল্যান্ড আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের শেষ আটে ৩-১ গোলে হারের পর সংবাদ সম্মেলনে সুইসরা উগরে দিয়েছেন ক্ষোভ। এতটাই যে সুইস অধিনায়ক গ্রানিত জাকা ও কোচ মুরাত ইয়াকিন বলছেন, এমবোলোর লাল কার্ডই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে।
ঘটনাটা ম্যাচের ৭২ মিনিটে। আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে একটা ফাউলের জন্য হলুদ কার্ড দেখানো হয়। কিন্তু ভিডিও রিভিউয়ের পর পারেদেসের হলুদ কার্ড সরিয়ে এমবোলোকে ‘ডাইভ’ বা ফাউল আদায়ের জন্য ইচ্ছাকৃতভাবে পড়ে যাওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।
ভিডিওতে দেখা যায়, পারেদেসের সংস্পর্শে আসার আগে এমবোলো পড়ে যাচ্ছিলেন। এমবোলো এর আগে ম্যাচে একটি হলুদ কার্ড দেখায় দ্বিতীয় হলুদ কার্ডের কারণে তাঁকে লাল কার্ড পেতে হয়। ফলে ১-১ সমতায় থাকা ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় সুইজারল্যান্ডকে।
ম্যাচ শেষে সুইস ডিফেন্ডার নিকো এলভেদি তাই ক্ষোভটা লুকাননি, ‘আমি সত্যিই বুঝতে পারছি না, ভিএআর কীভাবে এমন সিদ্ধান্ত নিতে পারে।
সুইস দর্শকদের মতে এমবোলোর লাল কার্ডই বদলে দিয়েছে ম্যাচের মোড়। তাই তারা এই হার কোন ভাবেই মেনে নিতে পারছে না।
What's Your Reaction?