ঢাবির বিজ্ঞান ইউনিটে ৯২ শতাংশ ফেল

Jan 27, 2026 - 23:16
Jul 9, 2026 - 23:35
 0  19
ঢাবির বিজ্ঞান ইউনিটে ৯২ শতাংশ ফেল

বিনা ডেস্ক 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। পাসের হার ৭ দশমিক ৪৬ শতাংশ। সে হিসাবে প্রায় ৯২ দশমিক ৫৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি।

গতকাল সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় এ ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে আবেদন করেন ১ লাখ ১৪ হাজার ১১৪ জন। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২ হাজার ৯৩ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৬২১ জন, যা মোট পরীক্ষার্থীর ৭ দশমিক ৪৬ শতাংশ। ফলে প্রায় ৯২ দশমিক ৫৪ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি।

এ ছাড়া অসদুপায়সহ বিভিন্ন কারণে ৪ হাজার ২৭৮ জনের উত্তরপত্র বাতিল করা হয়েছে, যা মোট পরীক্ষার্থীর প্রায় ৪ দশমিক ১৯ শতাংশ।

শাখাভিত্তিক উত্তীর্ণে দেখা যায়, বিজ্ঞান শাখায় ৭ হাজার ২১২ জন, মানবিক শাখায় ৩০০ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ১০৯ জন রয়েছে। এ ছাড়া বাতিলকৃত শিক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ২৭৮।

ভর্তির ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) গিয়ে উচ্চমাধ্যমিক রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক রোল নম্বর দিয়ে লগইন করে ফলাফল দেখা যাবে।

এ ছাড়া এসএমএস : গ্রামীণফোন, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU SCI টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি এসএমএস-এ ফলাফল জানা যাবে। (উদাহরণ: DU SCI 1234567)

গত ২৭ ডিসেম্বর এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার মোট ১ হাজার ৮৯১ আসনের বিপরীতে আবেদনকারী ছিলেন ১ লাখ ১৪ হাজার ১১৪ জন। আর উত্তীর্ণ (পাস) শিক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৬২১।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ফিচার Vision: বাংলা ভাষায় গভীর অনুসন্ধান, দীর্ঘ আকারের সাংবাদিকতা, মানবিক গল্প এবং বিশ্লেষণধর্মী বর্ণনামূলক প্রতিবেদনের সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য Narrative Journalism Platform হওয়া; যা সময়, সমাজ এবং মানুষের পরিবর্তনের একটি স্থায়ী জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: সমসাময়িক ঘটনা, ব্যক্তি, সমাজ, সংস্কৃতি, ধারণা এবং পরিবর্তনকে গভীর গবেষণা, অনুসন্ধান, সাক্ষাৎকার, তথ্য, ইতিহাস এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে উপস্থাপন করা; যাতে পাঠক কেবল ঘটনা জানতে না পারেন, বরং সেই ঘটনার মানবিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্যও উপলব্ধি করতে পারেন।