৭ শর্ত পূরণ হলেই মিলবে শিক্ষকদের বদলির সুযোগ

Aug 21, 2026 - 18:53
Aug 21, 2026 - 18:53
 0  11
৭ শর্ত পূরণ হলেই মিলবে শিক্ষকদের বদলির সুযোগ

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির আবেদন শুরু হয়েছে। তবে নির্দিষ্ট সাতটি শর্ত পূরণ না হলে সংশ্লিষ্ট শিক্ষক বদলির জন্য আবেদন করতে পারবেন না।

 আজ শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টা থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত।

শুক্রবার আবেদন শুরুর পর বদলির জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করলেই এসব শর্ত ও নির্দেশনা দেখা যায়।

বদলির আবেদনে যে ৭ শর্ত
১. একজন শিক্ষক সর্বোচ্চ ৩টি প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করতে পারবেন।

২. নিজ বিভাগ ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে আপনার নিজ জেলায় ৩টি বা তার বেশি প্রতিষ্ঠানে পদ শূন্য থাকলে আপনি বিভাগীয় বদলির জন্য আবেদন করতে পারবেন না।

৩. ‘নিজ জেলা’ অথবা ‘নিজ জেলা ও নিজ বিভাগ’ ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে আপনার বর্তমান কর্মস্থল ও নিজ জেলা একই হলে আবেদন করা যাবে না।

৪. ‘স্পাউসের কর্মস্থল’ ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে আপনার বর্তমান কর্মস্থল এবং আপনার স্বামী স্ত্রীর কর্মস্থল একই জেলায় হলে আবেদন করা। যাবে না।

আরও পড়ুন: শিক্ষকদের বদলি আবেদন শুরু আজ, সময় জানাল এসপি ইন্টারন্যাশনাল

৫. ‘স্পাউসের নিজ জেলা’ ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে আপনার। বর্তমান কর্মস্থল এবং আপনার স্বামী/স্ত্রীর নিজ জেলা একই হলে আবেদন করা যাবে না।

৬. আবেদন করার জন্য বর্তমান চাকরির মেয়াদ কমপক্ষে ২ (দুই) বছর পূর্ণ হতে হবে। চাকরির মেয়াদ ২ বছর পূর্ণ না হলে বদলির জন্য আবেদন করা যাবে না।

৭. যেসব শিক্ষক বদলিযোগ্য নন, তারা বদলির জন্য আবেদন করতে পারবেন। না।

উপরোক্ত শর্তসমূহ পূরণ না হলে সংশ্লিষ্ট ক্যাটাগরিতে বদলির আবেদন করার সুযোগ থাকবে না। আবেদন করার পূর্বে অনুগ্রহ করে আপনার তথ্য ও যোগ্যতা যাচাই করে নিন।

এদিকে বদলি আবেদন শুরু বিষয়টি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এসপি ইন্টারন্যাশনাল দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে মোবাইলে পাঠানো ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে শিক্ষকেরা আবেদন করতে পারবেন। আবেদনের আগে সংশ্লিষ্ট শিক্ষককে নিজের তথ্য ও যোগ্যতা যাচাই করে নিতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ফিচার Vision: বাংলা ভাষায় গভীর অনুসন্ধান, দীর্ঘ আকারের সাংবাদিকতা, মানবিক গল্প এবং বিশ্লেষণধর্মী বর্ণনামূলক প্রতিবেদনের সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য Narrative Journalism Platform হওয়া; যা সময়, সমাজ এবং মানুষের পরিবর্তনের একটি স্থায়ী জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: সমসাময়িক ঘটনা, ব্যক্তি, সমাজ, সংস্কৃতি, ধারণা এবং পরিবর্তনকে গভীর গবেষণা, অনুসন্ধান, সাক্ষাৎকার, তথ্য, ইতিহাস এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে উপস্থাপন করা; যাতে পাঠক কেবল ঘটনা জানতে না পারেন, বরং সেই ঘটনার মানবিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্যও উপলব্ধি করতে পারেন।