ঢাকার মঞ্চে ফিরছেন পপতারকা ওটিলিয়া

ঢাকার মঞ্চে ফিরছেন পপতারকা ওটিলিয়া

Aug 27, 2026 - 23:24
Sep 4, 2026 - 02:52
 0  12
ঢাকার মঞ্চে ফিরছেন পপতারকা ওটিলিয়া

বাংলাদেশে প্রথমবার ২০২২ সালে এসে নিজের জনপ্রিয় গান ও প্রাণবন্ত পরিবেশনায় দর্শকদের মাতিয়েছিলেন আন্তর্জাতিক অঙ্গনের এই শিল্পী। চার বছর পর আবারও ঢাকার দর্শকদের সামনে সরাসরি গান পরিবেশন করতে আসছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা।  

বাংলাদেশে আসার বিষয়টি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে নিজেই নিশ্চিত করেছেন রোমানিয়ার এই গায়িকা। ইমেকার্স বাংলাদেশের আয়োজনে আগামী ২৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে বিশেষ এই সংগীত আয়োজন। এতে সরাসরি মঞ্চে গান পরিবেশন করবেন ওটিলিয়া। 

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) নকিয়া জি২১-এর উদ্বোধনী অনুষ্ঠানে লাইভ পারফর্ম করেন তিনি। সেবার তার জনপ্রিয় গান ও ছন্দময় পরিবেশনা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

রোমানিয়ার সুসেভায় জন্ম নেওয়া ওটিলিয়া ছোটবেলা থেকেই সংগীতচর্চার সঙ্গে যুক্ত। তবে ২০১৪ সালে প্রকাশিত ‘বিলিয়নেরা’ গানটি তাকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়। গানটি ইউরোপের সীমানা পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশের শ্রোতাদের কাছেও তাঁকে পরিচিত করে তোলে।

‘বিলিয়নেরা’র সাফল্যের পর একাধিক গান দিয়ে আন্তর্জাতিক সংগীতাঙ্গনে নিজের অবস্থান আরও শক্ত করেন ওটিলিয়া। তার গানের সঙ্গে পরিচিত বাংলাদেশি শ্রোতার সংখ্যাও কম নয়। ফলে চার বছর পর আবারও ঢাকার মঞ্চে এই পপতারকার আগমন ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। এবার তাঁর কণ্ঠে কোন কোন জনপ্রিয় গান শোনার সুযোগ পাবেন ঢাকার দর্শক, সেটিই এখন অপেক্ষার বিষয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।