ট্রলার থেকে পড়ে নিখোঁজ ২ ব্যক্তিকে জীবিত উদ্ধার

Jul 19, 2026 - 16:48
 0  12
ট্রলার থেকে পড়ে নিখোঁজ ২ ব্যক্তিকে জীবিত উদ্ধার

রাজধানীর সদরঘাটে ট্রলার থেকে পড়ে নিখোঁজ দুজন নদীর অন্য পাশে সাঁতরে ওঠেন। তাদের কাছে মোবাইল না থাকায় পরে তারা পরিবারের মাধ্যমে ট্রলারের মালিককে জানালে ট্রলারের মালিক বিষয়টি ফায়ার সার্ভিসকে জানিয়েছে।

রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।

নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা বলেন, ট্রলারটি গাজীপুরের কড্ডাবাজার থেকে নতুন তৈরি করে কুমিল্লার মুরাদনগরের উদ্দেশে নেওয়া হচ্ছিল। সদরঘাট এলাকা অতিক্রম করার সময় ট্রলারের পাখা (প্রপেলার) কোনো কিছুর সঙ্গে আটকে গিয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ফলে ট্রলারটি আর চলতে পারেনি। এ সময় বরিশাল থেকে আসা ঢাকাগামী সুন্দরবন-১২ লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।
তিনি জানান, ট্রলারটি সম্পূর্ণ নতুন ছিল এবং এটি সদরঘাট হয়ে কুমিল্লার দিকে যাচ্ছিল।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। ট্রলারে থাকা ১০ জনের মধ্যে আটজনকে উদ্ধার করা হয়। বাকি দুইজন নিখোঁজ থাকায় তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি অভিযান চালায়। পরে জানা যায়, তারা নদীর অন্য পারে সাঁতরে নিরাপদে উঠেছেন। এরপর ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান সমাপ্ত করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাংলাদেশ ভিশন: বাংলাদেশ রাষ্ট্র, সরকার, উন্নয়ন, নীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জাতীয় রূপান্তর সম্পর্কে বাংলা ভাষার সর্বাধিক বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বাংলাদেশের নির্ভরযোগ্য রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের রাষ্ট্রনীতি, শাসনব্যবস্থা, জননীতি, জাতীয় উন্নয়ন, মেগা প্রকল্প এবং সমসাময়িক জাতীয় ইস্যুসমূহকে তথ্য-যাচাই, গবেষণা, ডেটা বিশ্লেষণ এবং প্রেক্ষাপটসমৃদ্ধ সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা শুধু "কি ঘটেছে" নয়, বরং "কেন ঘটেছে", "এর প্রভাব কী" এবং "এর ভবিষ্যৎ তাৎপর্য কী"—তা বুঝতে পারেন।