জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের ফরম পূরণের সময় বৃদ্ধি

Oct 4, 2026 - 16:49
Oct 4, 2026 - 16:49
 0  1
জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের ফরম পূরণের সময় বৃদ্ধি
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা ৫ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত আবেদন ফরম পূরণ করতে পারবেন। ডাটা এন্ট্রি নিশ্চয়নের শেষ সময় ১৫ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

রোববার (৪ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোনালী ব্যাংক সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে ১৮ ও ১৯ অক্টোবর। এ দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফি জমা নেওয়া হবে।

ফরম পূরণের পর বিবরণী, ফরম ও অন্যান্য কাগজপত্র সংশ্লিষ্ট কলেজে সংরক্ষণ করতে হবে। ২০২৫ সালের পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ থেকে চার মাস পর্যন্ত এসব কাগজপত্র কলেজে সংরক্ষণ করতে হবে। এসব কাগজপত্র আঞ্চলিক কেন্দ্রে জমা দেওয়ার প্রয়োজন নেই।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, গত ৭ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা অন্যান্য নিয়ম ও শর্ত অপরিবর্তিত থাকবে। এর আগে যেসব কলেজ ফরম পূরণের টাকা জমা দিতে পারেনি, তারাও নতুন সময়সূচি অনুযায়ী সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দিতে পারবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

গবেষণা Vision: বাংলা ভাষায় গবেষণা, ডেটা জার্নালিজম, জননীতি বিশ্লেষণ এবং জনবুদ্ধিমত্তা (Public Intelligence)-এর সবচেয়ে নির্ভরযোগ্য Media-Based Think Tank হওয়া; যা সরকার, গবেষক, বিশ্ববিদ্যালয়, উন্নয়ন অংশীদার, ব্যবসা প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের জন্য একটি শীর্ষস্থানীয় জ্ঞানভান্ডার ও নীতিগত রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: গবেষণা, ডেটা, জরিপ, নীতি বিশ্লেষণ, প্রমাণভিত্তিক সাংবাদিকতা এবং বহুমাত্রিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে নির্ভরযোগ্য জ্ঞান উৎপাদন করা; যাতে জটিল জাতীয় ও বৈশ্বিক বিষয়গুলোকে গভীরভাবে বোঝা যায় এবং তথ্যসমৃদ্ধ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা যায়।