তৃতীয় ভাষা শেখার বিষয়ে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

Oct 15, 2026 - 09:22
Oct 15, 2026 - 09:22
 0  0
তৃতীয় ভাষা শেখার বিষয়ে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্তর্জাতিক চাকরির বাজারে প্রতিযোগিতার উপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তৃতীয় ভাষা শেখার বিষয়ে পছন্দ ও মতামত জানতে একটি জরিপ কার্যক্রম শুরু করেছে। শিক্ষার্থীদের মধ্যে মতামত ফর্ম বিতরণ এবং তা পূরণ শেষে সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক মো. আমিনুল আক্তার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, শিক্ষার্থীদের আন্তর্জাতিক চাকরির বাজারে প্রতিযোগিতার উপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং দেশের দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশনা ও অনুমোদনক্রমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন নির্বাচিত অধিভুক্ত কলেজ ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে জরিপ ফর্ম বিতরণ করতে হবে। শিক্ষার্থীদের কাছ থেকে যথাযথভাবে পূরণ করা ফর্ম সংগ্রহের পর সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে।

ফর্মগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাল্টি-ল্যাংগুয়েজ লার্নিং ইনস্টিটিউটের সমন্বয়ক মো. সাইফুল ইসলাম শাহীনের ঠিকানায় সাত কার্যদিবসের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ঠিকানাটি হলো- বাড়ি-৫৮, রোড-৮/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯।

এ ছাড়া এ কার্যক্রমে সহযোগিতার জন্য আঞ্চলিক কেন্দ্রগুলোতে যাওয়া মাল্টি-ল্যাংগুয়েজ লার্নিং ইনস্টিটিউটের কর্মকর্তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট কার্যক্রমে দায়িত্ব পালনকারী আঞ্চলিক কেন্দ্রের দুজন কর্মকর্তা-কর্মচারী বিধি অনুযায়ী শুধু যাতায়াত ভাতা (টি.এ) পাবেন বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

গবেষণা Vision: বাংলা ভাষায় গবেষণা, ডেটা জার্নালিজম, জননীতি বিশ্লেষণ এবং জনবুদ্ধিমত্তা (Public Intelligence)-এর সবচেয়ে নির্ভরযোগ্য Media-Based Think Tank হওয়া; যা সরকার, গবেষক, বিশ্ববিদ্যালয়, উন্নয়ন অংশীদার, ব্যবসা প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের জন্য একটি শীর্ষস্থানীয় জ্ঞানভান্ডার ও নীতিগত রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: গবেষণা, ডেটা, জরিপ, নীতি বিশ্লেষণ, প্রমাণভিত্তিক সাংবাদিকতা এবং বহুমাত্রিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে নির্ভরযোগ্য জ্ঞান উৎপাদন করা; যাতে জটিল জাতীয় ও বৈশ্বিক বিষয়গুলোকে গভীরভাবে বোঝা যায় এবং তথ্যসমৃদ্ধ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা যায়।