ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার
রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দোয়েল চত্বর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দুই শিক্ষার্থীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।আটক দুই শিক্ষার্থী হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের মিরাজুল (২৪), এবং ফজলুর রহমান কাদের (২৪), সাংস্কৃতিক বিভাগের শিক্ষার্থী।
শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টার দিকে তাদের আটক করা হয়।
জানা গেছে, ১৫ আগস্ট উপলক্ষে দোয়েল চত্বর এলাকায় কয়েকজন খাবার বিতরণ করছিলেন। এ সময় সেখানে থাকা দুই ব্যক্তির কর্মকাণ্ড সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তারা ছাত্রলীগের কর্মী বলে শিকার করেন।
What's Your Reaction?