চবির ৫ ছাত্রী হলে ফ্রিজ দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

Sep 10, 2026 - 20:16
Sep 10, 2026 - 20:16
 0  7
চবির ৫ ছাত্রী হলে ফ্রিজ দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারী শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ৫টি আবাসিক হলে ৫টি ডিপ ফ্রিজ প্রদান করা হয়েছে। 

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের সার্বিক সহযোগিতায় এবং চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিকের উদ্যোগে এই ফ্রিজগুলো হস্তান্তর করা হয়।

হলগুলো হলো— ১. দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল, ২. বিজয় চব্বিশ হল, ৩. প্রীতিলতা হল, ৪. নওয়াব ফয়জুননেছা হল, ৫. শামসুন্নাহার হল।


দীর্ঘদিন ধরে হলের সাধারণ ছাত্রীরা  প্রয়োজনীয় খাবার সংরক্ষণের জন্য নানা ধরনের ভোগান্তির শিকার হয়ে আসছিলেন। শিক্ষার্থীদের এই  সমস্যা ও দাবির বিষয়টি বিবেচনা  করে তা দ্রুত সমাধানের উদ্যোগ নেন সংশ্লিষ্টরা।

শিক্ষার্থীদের এমন একটি নিত্যপ্রয়োজনীয় ও জরুরি চাহিদা পূরণে সর্বাত্মক সহযোগিতা করায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ফিচার Vision: বাংলা ভাষায় গভীর অনুসন্ধান, দীর্ঘ আকারের সাংবাদিকতা, মানবিক গল্প এবং বিশ্লেষণধর্মী বর্ণনামূলক প্রতিবেদনের সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য Narrative Journalism Platform হওয়া; যা সময়, সমাজ এবং মানুষের পরিবর্তনের একটি স্থায়ী জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: সমসাময়িক ঘটনা, ব্যক্তি, সমাজ, সংস্কৃতি, ধারণা এবং পরিবর্তনকে গভীর গবেষণা, অনুসন্ধান, সাক্ষাৎকার, তথ্য, ইতিহাস এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে উপস্থাপন করা; যাতে পাঠক কেবল ঘটনা জানতে না পারেন, বরং সেই ঘটনার মানবিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্যও উপলব্ধি করতে পারেন।