কনার ডিভোর্স নোটিসের সাক্ষী হলেন নুসরাত ফারিয়া

Jul 16, 2025 - 14:26
Jul 16, 2025 - 14:44
 0  15
কনার ডিভোর্স নোটিসের সাক্ষী হলেন নুসরাত ফারিয়া

সাম্প্রতিক সময়ে স্যোশাল মিডিয়ায় বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। কণার এমন ঘোষণায় হতবাক হয়ে যান ভক্ত অনুরাগীরাও। তবে গুঞ্জন শোনা যাচ্ছে, এখনো আনুষ্ঠানিকভাবে স্বামী গোলাম মো. ইফতেখার গহীনের সঙ্গে কণার বিচ্ছেদ হয়নি। আইনত দুজনে এখনও স্বামী-স্ত্রী।
গুঞ্জনের মধ্যেই এবার গণমাধ্যমের হাতে আসা কণার ডিভোর্সের একটি উকিল নোটিশে দেখা গেছে। যেখানে দেখা যাচ্ছে সত্যিকার অর্থেই ডিভোর্স হয়েছে এই দম্পতির। যেখানে বিচ্ছেদে দুজন সাক্ষী হয়েছেন। তাদের একজন হলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এবং অন্যজন গোলাম মোর্শেদ নামে এক ব্যক্তি।
অভিনেত্রী নুসরাত ফারিয়া গায়িকা কনার খুব ঘনিষ্ঠ বন্ধু। কনার স্বামী গহীনের সঙ্গেও তার ভাল সম্পর্ক ছিল। বিভিন্ন সময় এই তিনজনকে একসঙ্গে ঘুরতেও দেখা গেছে। দুজনের বিচ্ছেদেও স্বাক্ষীর তালিকায় নাম দেখা গেল এ চিত্রনায়িকার।
নুসরাত ফারিয়া নিজেও সম্প্রতি ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় রয়েছেন। জুলাই আন্দোলনের সময় ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় তিনি ২০৭ নম্বর অভিযুক্ত ছিলেন। গত ১৮ মে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যদিও পরের দিনই তিনি জামিনে মুক্তি পান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।