কতদিনের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন রোনালদো
জাতীয় দলের শিবির ছেড়ে চলে যাওয়ার ঘটনায় শাস্তির মুখে পড়তে পারেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। দেশটির ফুটবল ফেডারেশনের শৃঙ্খলাবিধি অনুযায়ী, এ ঘটনায় তার সর্বোচ্চ ছয় মাসের নিষেধাজ্ঞা হতে পারে। তবে নিজের ভুল স্বীকার করায় শাস্তির মেয়াদ কমে সর্বোচ্চ তিন মাসে নেমে আসতে পারে বলে মনে করছেন এক আইন বিশেষজ্ঞ।
গত মাসে কোচ জর্জ জেসুসের সঙ্গে মতবিরোধের পর পর্তুগাল জাতীয় দলের শিবির ছেড়ে চলে যান রোনালদো। পরে নিজের সিদ্ধান্তের জন্য সমর্থক ও সতীর্থদের কাছে ক্ষমা চান তিনি। একই সঙ্গে জরিমানা করা হলে তা মেনে নেওয়ার কথাও জানান এই তারকা।
পর্তুগিজ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলাবিধির ১৬০ নম্বর ধারা অনুযায়ী, যথাযথ কারণ ছাড়া জাতীয় দলের কোনো খেলোয়াড় অনুশীলন, ম্যাচ কিংবা দলের অন্য কোনো কার্যক্রমে অনুপস্থিত থাকলে তাকে এক থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা যেতে পারে। এ ক্ষেত্রে জরিমানার বিধানও রয়েছে।
What's Your Reaction?