ইরানের মাহশহর ও আবাদাননে আবারও মার্কিন হামলা

Jul 14, 2026 - 20:02
Jul 14, 2026 - 20:03
 0  15
ইরানের মাহশহর ও আবাদাননে আবারও মার্কিন হামলা

চলমান তীব্র সংঘাতের মধ্যে ইরানের ইরাক ও কুয়েত সীমান্ত সংলগ্ন পশ্চিমাঞ্চলীয় এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। খোজস্থান প্রদেশের ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা ইরনা এই তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) খোজস্থান প্রদেশের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি শহরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।  মধ্যপ্রাচ্যের সবচেয়ে পুরোনো তেল শোধনাগার বন্দর নগরী মাহশহর এবং ঐতিহ্যবাহী আবাদান শহর ছিলো মূল লক্ষ্যবস্তু।

ইরানের ফার্স নিউজ এজেন্সি জানায়, স্থানীয় সময় দুপুর ১টা ২৫ মিনিটে প্রথম আঘাত হানা হয় আবাদান শহরে। এর ঠিক পাঁচ মিনিট পর, অর্থাৎ দুপুর ১টা ৩০ মিনিটে (গ্রিনিচ মান সময় ১০:০০) পার্শ্ববর্তী মাহশহর নগরীতে দ্বিতীয় হামলাটি চালানো হয়। 

সীমান্ত এলাকায় দুই পক্ষের তীব্র লড়াইয়ের মধ্যেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই নতুন ও বড় ধরনের বিমান হামলার খবর এলো

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ইন্টারন্যাশনাল ডেস্ক ভিশন: বাংলা ভাষাভাষী বিশ্বের জন্য আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, ভূরাজনীতি, বৈশ্বিক অর্থনীতি এবং বিশ্বপরিবর্তনের সবচেয়ে বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী জ্ঞানকেন্দ্র হওয়া; যা বিশ্বকে বোঝার ক্ষেত্রে বাংলাদেশি পাঠকের প্রথম রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত ঘটনাবলিকে তথ্য, গবেষণা, প্রেক্ষাপট এবং বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা; যাতে পাঠক শুধু "বিশ্বে কী ঘটছে" তা নয়, বরং "কেন ঘটছে", "বাংলাদেশের জন্য এর অর্থ কী" এবং "ভবিষ্যতে এর সম্ভাব্য প্রভাব কী"—তা গভীরভাবে বুঝতে পারেন।