ভারত-বাংলাদেশ সীমান্তে অরক্ষিত এলাকায় বেড়া নির্মাণের নির্দেশ বিএসএফের

Sep 20, 2026 - 00:09
Sep 20, 2026 - 16:53
 0  5
ভারত-বাংলাদেশ সীমান্তে অরক্ষিত এলাকায় বেড়া নির্মাণের নির্দেশ বিএসএফের

ভারত-বাংলাদেশের মাঝে দীর্ঘদিন ধরেই চলছে রাজনৈতিক কুন্দল। এবার সীমান্তে অরক্ষিত এলাকায় বেড়া নির্মাণরে নির্দেশ দিয়ে তা আরো জোরদার করে দিল ভারত। 

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিএসএফ জানিয়েছে,
ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক প্রবীণ কুমার। সীমান্ত পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি যেসব এলাকায় নিরাপত্তা ঘাটতি রয়েছে, সেসব স্থানে বেড়া নির্মাণের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার নির্দেশও দিয়েছেন তিনি।

১৭ ও ১৮ সেপ্টেম্বর কলকাতায় আয়োজিত দুই দিনব্যাপী সম্মেলনে ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনরত বিএসএফের বিভিন্ন ফ্রন্টিয়ারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মহাপরিচালক। বৈঠকে সীমান্ত নিরাপত্তা, ব্যবস্থাপনা, ভূমি অধিগ্রহণ-সংক্রান্ত অমীমাংসিত বিষয়, বেড়া নির্মাণের অগ্রগতি এবং আন্তসীমান্ত চোরাচালানসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

আলোচনার সময় সীমান্তের যেসব অংশকে অরক্ষিত হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেসব এলাকায় বেড়া নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন প্রবীণ কুমার।

এ ছাড়া সীমান্তসংলগ্ন অঞ্চলে অবৈধ দখল এবং অবৈধ অভিবাসনের বিষয়েও সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ভারত সরকারের ২০২৯ সালের মধ্যে ‘নেশামুক্ত ভারত’ গড়ার লক্ষ্যের প্রসঙ্গ তুলে ধরে প্রবীণ কুমার বলেন, এই লক্ষ্য বাস্তবায়নে বিএসএফকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। অপরাধমূলক ও সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত চক্রগুলোর কার্যক্রম বন্ধ এবং তাদের নির্মূলে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত ও ধারাবাহিক উদ্যোগ কার্যকর ফল দিতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ইন্টারন্যাশনাল ডেস্ক ভিশন: বাংলা ভাষাভাষী বিশ্বের জন্য আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, ভূরাজনীতি, বৈশ্বিক অর্থনীতি এবং বিশ্বপরিবর্তনের সবচেয়ে বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী জ্ঞানকেন্দ্র হওয়া; যা বিশ্বকে বোঝার ক্ষেত্রে বাংলাদেশি পাঠকের প্রথম রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত ঘটনাবলিকে তথ্য, গবেষণা, প্রেক্ষাপট এবং বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা; যাতে পাঠক শুধু "বিশ্বে কী ঘটছে" তা নয়, বরং "কেন ঘটছে", "বাংলাদেশের জন্য এর অর্থ কী" এবং "ভবিষ্যতে এর সম্ভাব্য প্রভাব কী"—তা গভীরভাবে বুঝতে পারেন।