ইরানে হামলা আরও তীব্র করার হুশিয়ারি ট্রাম্পের

Jul 16, 2026 - 19:59
Jul 16, 2026 - 19:59
 0  13
ইরানে হামলা আরও তীব্র করার হুশিয়ারি ট্রাম্পের

আগামী সপ্তাহে ইরানে মার্কিন হামলা আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বৃহস্পতিবার (১৬ জুলাই) ফক্স নিউজে প্রচারিত ট্রাম্পের এক সাক্ষাৎকারের সূত্র ধরে ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  

ট্রাম্প বলেন, তেহরান আলোচনায় ফিরলেও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে পর্যন্ত সামরিক হামলা চালানো হবে। এদিকে সেন্টকম জানিয়েছে, মঙ্গলবার বিকাল ৪টায় মার্কিন বাহিনী ইরানের বন্দর ও উপকূলীয় এলাকা দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর নৌ অবরোধ পুনরায় শুরু করেছে এবং মধ্যপ্রাচ্য জুড়ে ২০টিরও বেশি মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও শত শত সামরিক বিমান মোতায়েন রয়েছে।


অন্যদিকে, হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধি এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর হামলার ঘটনায় ভারত ও নিউজিল্যান্ড ইরানের জ্যেষ্ঠ কূটনীতিকদের তলব করে। দেশ দুটি হরমুজে উত্তেজনা প্রশমন করার আহ্বান জানিয়েছে।

টেলিকম ডেটা, মঙ্গলবার সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এবং বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, ইরান যুদ্ধ শুরুর আগে এবং যুদ্ধ চলাকালীন সময়ে মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন সেনা ও সামরিক ঠিকাদারদের নিশানা করে একটি ফোন-ট্র্যাকিং অভিযান চালানো হয়েছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ইন্টারন্যাশনাল ডেস্ক ভিশন: বাংলা ভাষাভাষী বিশ্বের জন্য আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, ভূরাজনীতি, বৈশ্বিক অর্থনীতি এবং বিশ্বপরিবর্তনের সবচেয়ে বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী জ্ঞানকেন্দ্র হওয়া; যা বিশ্বকে বোঝার ক্ষেত্রে বাংলাদেশি পাঠকের প্রথম রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত ঘটনাবলিকে তথ্য, গবেষণা, প্রেক্ষাপট এবং বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা; যাতে পাঠক শুধু "বিশ্বে কী ঘটছে" তা নয়, বরং "কেন ঘটছে", "বাংলাদেশের জন্য এর অর্থ কী" এবং "ভবিষ্যতে এর সম্ভাব্য প্রভাব কী"—তা গভীরভাবে বুঝতে পারেন।