ইমরান হাশমিকে নিয়ে যা বললেন, সোনাল চৌহান
প্রায় দুই দশক আগে ‘জান্নাত’ সিনেমায় ইমরান হাশমির সঙ্গে জুটি বেঁধেছিলেন সোনাল চৌহান। এরপর আরও সিনেমায় কাজ করলেও ‘জান্নাত’কে কখনও ছাপিয়ে যেতে পারেননি তিনি। এ নিয়ে কোনো আক্ষেপ নেই বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন এই অভিনেত্রী।
এসময় তিনি তার প্রথম সহ-অভিনেতা ইমরান হাশমির বিষয়েও কথা বলেছেন। প্রায় দুই দশক পর আওয়ারাপন টু এর মাধ্যমে আবারও পর্দা কাঁপাচ্ছেন ইমরান হাশমি। সহ-অভিনেতার এমনসাফল্য দেখে খুব খুশি এই অভিনেত্রী।
তিনি বলেন, ইমরানকে সাফল্য পেতে দেখে আমি খুব খুশি। তিনি সত্যিই প্রাপ্য। আমি যখন তার সঙ্গে কাজ শুরু করি, তখন থেকেই সবসময় বলেছি, তিনি ছিল সবচেয়ে বেশি অবমূল্যায়িত অভিনেতাদের একজন।
ক্যারিয়ারের শুরুর দিকের কথা স্মরণ করে সোনাল বলেন, ইমরান আরও বেশি স্বীকৃতি পাওয়ার যোগ্য—এমনটাই তিনি তখন মনে করতেন।
তিনি আরও বলেন, তখন আমি সবসময় মনে করতাম যে ইমরান আরও অনেক বেশি পাওয়ার যোগ্য। আর অবশ্যই, বছরের পর বছর ধরে তিনি সেসব অর্জন করেছে। শেষ পর্যন্ত তিনি তার প্রাপ্য স্বীকৃতি পাচ্ছে দেখে আমি খুবই আনন্দিত।
তিনি বলেন, ইমরান ভীষণ প্রতিভাবান, সত্যিই খুব ভালো একজন মানুষ, অত্যন্ত বুদ্ধিমান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দর্শকরা তাকে ভালোবাসে।
সোনাল আরও মনে করেন, যে ধরনের সিনেমার জন্য ইমরান পরিচিত, সেই জায়গাটি তার নিজস্ব এবং অনন্য।
What's Your Reaction?