আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন উড
ইংল্যান্ডের জার্সিতে অন্যতম গতিময় পেসার মার্ক উড আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। ৩৭ বছরে পা দিতে যাওয়া এই পেসারের অবসর নিয়ে ভাবছিলেন কিছুদিন আগে থেকেই।
গত বছর নভেম্বরে সর্বশেষ অ্যাশেজে পার্থে প্রথম টেস্টে চোট পেয়ে মাঠ ছাড়েন উড। এরপর আর ইংল্যান্ডের জার্সিতে তাঁর ফেরা হয়নি। শেষ পর্যন্ত হাঁটুর সেই চোটের কাছে হার মেনেই জাতীয় দলের জার্সি তুলে রাখলেন উড।
ইংল্যান্ডের হয়ে ১৪৬টি আন্তর্জাতিক ম্যাচে ২৫৩ উইকেট নেওয়া উডকে চোটের সঙ্গে লড়তে হয়েছে ক্যারিয়ারজুড়েই। সে লড়াইয়ে যতি টেনে আজ স্থানীয় সময় সকালে ডারহামে রিভারসাইড গ্রাউন্ডে ইংল্যান্ড–শ্রীলঙ্কা ওয়ানডে ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে কাজ শুরুর আগে অবসরের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানান উড।
আপাতত মিডিয়ায় কাজের পাশাপাশি ডারহামের হয়ে টি-টুয়েন্টি ব্লাস্ট ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যেতে চান উড। ইতিমধ্যে লেভেল-৩ কোচিং কোর্সের পড়ালেখাও সম্পন্ন করেছেন। ইংল্যান্ডের সঙ্গে তাঁর কেন্দ্রীয় চুক্তির মেয়াদও ফুরাবে আগামী সপ্তাহে। চুক্তির মেয়াদ আর না বাড়ার ব্যাপারটি নিশ্চিত হওয়ার পরপরই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নেন এই গতি তারকা।
চোটের সঙ্গে ক্রমাগত লড়াই করছিলেন উড। শেষ পর্যন্ত আর পারলেন না অবশেষে অবসর নিতে বাধ্য হলেন তিনি।
What's Your Reaction?