‘ধুরন্ধর’ ছবিতে রণবীরের বিপরীতে সারা

Jul 8, 2025 - 21:56
Sep 4, 2026 - 02:36
 0  24
‘ধুরন্ধর’ ছবিতে রণবীরের বিপরীতে সারা

বিনোদন ডেস্ক 

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং অভিনীত নতুন ছবি ‘ধুরন্ধর’-এ রণবীরের বিপরীতে অভিনয় করছেন মাত্র ২০ বছর বয়সী অভিনেত্রী সারা অর্জুন। সম্প্রতি রণবীর সিং তার ৪০তম জন্মদিনে ‘ধুরন্ধর’-এর পোস্টার প্রকাশ করেন। 

ছবির পোস্টার প্রকাশের পরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা মন্তব্য। অনেকেই লিখেছেন, ‘সালমানের মতো রণবীরও হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে জুটি বাঁধলেন।’ এর আগেও বলিউডে বয়সের বড় ব্যবধান নিয়ে বিতর্ক হয়েছে। সালমান খান ৩১ বছরের ছোট রাশমিকা মন্দানা ও আমির খান ২৩ বছরের ছোট জেনেলিয়া ডি’সুজা-র সঙ্গে পর্দায় রোমান্স করে সমালোচিত হন। এবার সেই বিতর্কে নাম লিখিয়েছেন রণবীর।

দক্ষিণী সিনেমার পরিচিত মুখ সারা অর্জুন একজন প্রতিভাবান অভিনেত্রী। মাত্র ছয় বছর বয়সে ‘দেইভা থিরুমঙ্গলম’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান। এরপর হিন্দি ছবি ‘৪০৪’, ‘এক থি ডায়েন’, সালমান খানের ‘জয় হো’, ‘সিক্রেট সুপারস্টার’, ‘থালাইভি’, ‘লভ হোস্টেল’সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। ঐশ্বরিয়া রাইয়ের ‘পোনইন সেলভান’ ছবিতে তার কিশোরী রূপেও দেখা গেছে তাকে। ‘ধুরন্ধর’ ছবিতে রণবীর ও সারার মধ্যে থাকবে ঘনিষ্ঠ রোমান্টিক দৃশ্যও। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।