‘টক্সিক’ মুক্তির প্রথম দিনে বক্স অফিসে ঝড় 

‘টক্সিক’ মুক্তির প্রথম দিনে বক্স অফিসে ঝড় 

Aug 27, 2026 - 22:52
Sep 4, 2026 - 02:52
 0  9
‘টক্সিক’ মুক্তির প্রথম দিনে বক্স অফিসে ঝড় 

কন্নড় তারকা ইয়াশ অভিনীত ‘টক্সিক: ভারতের বক্স অফিসে ভালো সূচনা করলেও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে । ভারতে প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ১০১ কোটি ১০ লাখ রুপি। মূল ভাষা কন্নড়ের চেয়ে হিন্দি সংস্করণেই ভালো ব্যবসা করছে ‘টক্সিক’।

মুক্তির প্রথম দিনেই ‘পাঠান’, ‘অ্যানিমেল’ ও ‘জওয়ান’-এর মতো সিনেমার প্রথম দিনের আয় ছাড়িয়ে যায় ‘টক্সিক’। একাধিক বড় বাজেটের সিনেমার উদ্বোধনী আয়কে ছাড়িয়ে গেছে। সকালের শোগুলোতে সিনেমাটি ‘ধুরন্ধর’-এর পুরো দিনের আয়কে টপকে যায়। 

মুক্তির আগেই প্রায় ৬০ কোটি রুপি আয় করে সিনেমাটি। মাত্র পাঁচ দিন আগে অগ্রিম টিকিট বিক্রি শুরু হলে পরে বিশ্বজুড়ে প্রায় ১৮ লাখ টিকিট বিক্রি হয়। 

প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে আয় কমলেও সপ্তাহান্তে ‘টক্সিক’ আবার গতি পায় কি না, সেটিই এখন দেখার বিষয়। নেতিবাচক আলোচনা, ট্রল ও মিমের মধ্যেও সিনেমাটি প্রথম দিনেই শতক পার করায় নির্মাতারা আশাবাদী।

এ বছর ভারতীয় বক্স অফিসে এখন পর্যন্ত ‘ধুরন্ধর ২’, ‘বর্ডার ২’, ‘পেড্ডি’, ‘জনা নায়কান’ ও ‘করুপ্পু’ শীর্ষ সিনেমার মধ্যে রয়েছে। ‘টক্সিক’ নিজের গতি ধরে রাখতে পারলে এই তালিকায় জায়গা করে নিতে পারে বলে ধারণা করছে সিনেমাবোদ্ধারা।

গীতু মোহানদাস পরিচালিত ‘টক্সিক’ প্রযোজনা করেছেন ভেঙ্কট কে নারায়ণ ও ইয়াশ। কেভিএন প্রোডাকশনস ও মনস্টার মাইন্ড ক্রিয়েশন্স এলএলপি প্রযোজিত সিনেমাটিতে ইয়াশকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। তাঁর চরিত্র দুটির নাম রায়া ও টিকিট।

সিনেমায় আরও অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া  ও রুক্মিণী বসন্ত।

বড় বাজেটের এই সিনেমাটি মুক্তির পর সহিংসতা, যৌন আবেদনময় দৃশ্য এবং আবেগের ঘাটতি নিয়ে সমালোচিত হয়েছে। তবে সমালোচনা সত্ত্বেও বক্স অফিসে যশের জনপ্রিয়তার প্রভাব স্পষ্ট।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।