৭ বাংলাদেশির মৃত্যুতে দুঃখ প্রকাশ ভারতীয় হাইকমিশনারের
কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় সাত বাংলাদেশী নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
দিনেশ ত্রিবেদী জানান, কলকাতার অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের মৃত্যুর ঘটনায় তিনি দুঃখিত। ভুক্তভোগী পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সবকিছু নিশ্চিত করা হবে।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার। এছাড়া, বাংলাদেশে এসে তার ভালো লাগছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী ।
What's Your Reaction?